লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লাকসাম প্রতিনিধি
“করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে লাকসাম উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুকের সভাপতিত্বে এবং পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহবুবুল হক মনুর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা যুবদলের সদস্য সচিব আনিছুর রহমান দুলাল ও আফজাল হোসেন যৌথভাবে সার্বিক তত্ত্বাবধান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু ও যুগ্ম আহ্বায়ক বিশ্বতম সাহা বিশু।
এ সময় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে
Related Articles
রাজনীতি
গৌরীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গৌরীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজনীতি
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে লাকসাম বাকই দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে লাকসাম বাকই দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাজনীতি
লালমাইয়ে বাকই উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশীর মতবিনিময় সভা
লালমাইয়ে বাকই উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশীর মতবিনিময় সভা
রাজনীতি
সীতাকুণ্ডে ছাত্রশক্তি নেতার জন্মদিন পালিত
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন