● Breaking
লাকসামে লরির চাপায় ব্র্যাক এনজিও কর্মকর্তা নিহত ? লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভুরুঙ্গামারীতে জমি দখলের চেষ্টায় হামলায় আহত-১ সীতাকুণ্ডে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞার শেষ দিনে ১০ জেলের কারাদণ্ড-৫০ লাখ টাকার জাল জব্দ বারবার এলপিজির দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর ব্যয়ের বোঝা চাপানো উদ্বেগজনকঃ ড. হামিদুর রহমান আযাদ লালমাইতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর খেলোয়াড় বাছাই সম্পন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতেরে জরুরি প্রেস ব্রিফিং
জাতীয়

সীতাকুণ্ডে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞার শেষ দিনে ১০ জেলের কারাদণ্ড-৫০ লাখ টাকার জাল জব্দ

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
সীতাকুণ্ডে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞার শেষ দিনে ১০ জেলের কারাদণ্ড-৫০ লাখ টাকার জাল জব্দ

সীতাকুণ্ডে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞার শেষ দিনে ১০ জেলের কারাদণ্ড-৫০ লাখ টাকার জাল জব্দ

সীতাকুণ্ডে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞার শেষ দিনে ১০ জেলের কারাদণ্ড-৫০ লাখ টাকার জাল জব্দ





মোঃ ইব্রাহিম খলিল, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ


 সীতাকুণ্ড ও সন্দ্বীপ চ্যানেলে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞার শেষ দিনেও সন্দ্বীপ চ্যানেলে অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে প্রশাসন।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে পরিচালিত অভিযানে ১০ জেলেকে তিন দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১১ জেলেকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানে এক মেট্রিক টন ইলিশ মাছ এবং প্রায় এক লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক মূল্য **৫০ লাখ টাকা**। পরে অবৈধ জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অন্যদিকে, জব্দ করা ইলিশ মাছ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।


অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি। সহযোগিতা করে বাংলাদেশ কোস্ট গার্ডের ভাটিয়ারী জোন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ জানান, সরকারি নিষেধাজ্ঞার পুরো ২২ দিন সাগর ও উপকূলীয় এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।


মা ইলিশের প্রজনন মৌসুমে নির্বিচারে মাছ শিকার বন্ধ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় ইলিশ ধরা অব্যাহত থাকলে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে, যা ভবিষ্যতে ইলিশের উৎপাদন ও প্রাপ্যতায় প্রভাব ফেলতে পারে।


সংশ্লিষ্টদের মতে, শুধু অভিযান ও জরিমানা নয়, ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং নিয়মিত নজরদারি জোরদার করাও জরুরি। কারণ, মা ইলিশ রক্ষা করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।


নিষেধাজ্ঞার শেষ দিনেও সীতাকুণ্ড উপকূলে এই অভিযান অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতার চিত্র তুলে ধরেছে।

Related Articles

বারবার এলপিজির দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর ব্যয়ের বোঝা চাপানো উদ্বেগজনকঃ ড. হামিদুর রহমান আযাদ জাতীয়

বারবার এলপিজির দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর ব্যয়ের বোঝা চাপানো উদ্বেগজনকঃ ড. হামিদুর রহমান আযাদ

বারবার এলপিজির দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর ব্যয়ের বোঝা চাপানো উদ্বেগজনকঃ ড. হামিদুর রহমান আযাদ

Associated Press, Elena Vasquez, James Okafor, Priya Raman and Sarah Mitchell · · 1 min read
কুমিল্লায় সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতি জাতীয়

কুমিল্লায় সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতি

কুমিল্লায় সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতি

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন