● Breaking
জাতীয় গ্রিড বিপর্যয়ে চট্টগ্রামসহ ৩ অঞ্চলে সীতাকুণ্ডে বিদ্যুৎ বন্ধ রাত ৯টায় ও স্বাভাবিক হয়নি ! যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে লাকসাম বাকই দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত-৫ বান্দরবানের লামায় বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু ! সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন লালমাইয়ে বাকই উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশীর মতবিনিময় সভা ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ট্রেনটির গন্তব্য কক্সবাজার
রাজনীতি

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে লাকসাম বাকই দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে লাকসাম বাকই দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে লাকসাম বাকই দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে লাকসাম বাকই দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত




লাকসাম প্রতিনিধিঃ


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লার লাকসাম উপজেলার ১নং বাকই দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।



মঙ্গলবার (২৭ অক্টোবর) ইউনিয়নের স্বাধীন স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।




“করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাকই দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ওমর ফারুক।




সভায় উপস্থিত ছিলেন বাকই দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দুলাল হোসেন (মেম্বার), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিনহাজ উদ্দিন মানিক, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ মজুমদার, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন মজুমদার এবং যুগ্ম আহ্বায়ক আবু তাহের মেম্বার।



এ ছাড়া ইউনিয়ন যুবদলের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।



সভায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।



এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Related Articles

লালমাইয়ে বাকই উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশীর মতবিনিময় সভা রাজনীতি

লালমাইয়ে বাকই উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশীর মতবিনিময় সভা

লালমাইয়ে বাকই উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশীর মতবিনিময় সভা

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন