● Breaking
বান্দরবানের লামায় বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু ! সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন লালমাইয়ে বাকই উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশীর মতবিনিময় সভা ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ট্রেনটির গন্তব্য কক্সবাজার শ্রীবরদীতে ১০ পুড়িয়া হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার কিশোরগঞ্জ অষ্টগ্রামে বাইক এক্সিডেন্ট করে নিহত-১ মুরাদনগরে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
রাজনীতি

লালমাইয়ে বাকই উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশীর মতবিনিময় সভা

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
লালমাইয়ে বাকই উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশীর মতবিনিময় সভা

লালমাইয়ে বাকই উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশীর মতবিনিময় সভা

লালমাইয়ে বাকই উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশীর মতবিনিময় সভা


প্রদীপ মজুমদার, লালমাইঃ


কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় সমর্থন আদায়ের লক্ষ্যে মতবিনিময় সভা করেছেন ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ, দুবাই প্রবাসী ও ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমের সমর্থকরা।



সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ইউনিয়নের নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক ঐক্য, দলীয় কার্যক্রম জোরদার এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো. জাহাঙ্গীর আলমের পক্ষে সমর্থন আদায়ের বিষয়ে আলোচনা করেন।



স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সহযোগিতা করে আসছেন।


এ ছাড়া নিজস্ব অর্থায়নে বিভিন্ন স্থানে রাস্তা মেরামতসহ এলাকার উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন তিনি। এসব কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছেন এই বিএনপি নেতা।



অনুষ্ঠানটি পরিচালনা করেন বাকই উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল বাশার।



স্থানীয় বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সিদ্ধান্ত ও সমর্থনের ভিত্তিতে একজন যোগ্য প্রার্থী নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।


উপস্হিত ছিলেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: ইউনুস মিয়া, মো: ইউসুফ, যুবদল নেতা মাওফেল. মনির হোসেন প্রমুখ।

বক্তব্য রাখেন বাকই উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো : আবুল বাশার।

Related Articles

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন