● Breaking
লাকসামে লরির চাপায় ব্র্যাক এনজিও কর্মকর্তা নিহত ? লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভুরুঙ্গামারীতে জমি দখলের চেষ্টায় হামলায় আহত-১ সীতাকুণ্ডে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞার শেষ দিনে ১০ জেলের কারাদণ্ড-৫০ লাখ টাকার জাল জব্দ বারবার এলপিজির দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর ব্যয়ের বোঝা চাপানো উদ্বেগজনকঃ ড. হামিদুর রহমান আযাদ লালমাইতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর খেলোয়াড় বাছাই সম্পন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতেরে জরুরি প্রেস ব্রিফিং
দুঘর্টনা

লাকসামে লরির চাপায় ব্র্যাক এনজিও কর্মকর্তা নিহত ?

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
লাকসামে লরির চাপায় ব্র্যাক এনজিও  কর্মকর্তা নিহত ?

লাকসামে লরির চাপায় ব্র্যাক এনজিও কর্মকর্তা নিহত ?

লাকসামে লরির চাপায় ব্র্যাক এনজিও কর্মকর্তা নিহত ?



চন্দন সাহা, লাকসামঃ


কুমিল্লার লাকসামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. ইয়াছিন (৪৫) নামে ব্র্যাকের এক কর্মী নিহত হয়েছেন।



শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার বাটিয়াভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় একটি ১৪ চাকার লরির নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


নিহত মো. ইয়াছিন নাঙ্গলকোট উপজেলার মানরা গ্রামের বাসিন্দা। তিনি ব্র্যাকের বিজয়পুর শাখায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিয়মিত মোটরসাইকেলে যাতায়াত করতেন বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ইয়াছিন মোটরসাইকেল নিয়ে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন।



এ সময় বাটিয়াভিটা এলাকায় পেছন থেকে আসা একটি ১৪ চাকার লরি তাঁকে ওভারটেক করার চেষ্টা করে। একপর্যায়ে লরির চাপায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান তিনি।



পরে লরির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


খবর পেয়ে লাকসাম রোড হাইওয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।লরিটি জব্দ করে ও চালক-হেলপারকে আটক করে থানায় নিয়ে যায়।


দুর্ঘটনায় জড়িত লরিটি ওয়ালটন কোম্পানির এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন