লালমাইতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর খেলোয়াড় বাছাই সম্পন্ন
লালমাইতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর খেলোয়াড় বাছাই সম্পন্ন
লালমাইতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর খেলোয়াড় বাছাই সম্পন্ন
লালমাই প্রতিনিধিঃ
"স্বপ্নের পথে, বিজয়ের সাথে"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লালমাই উপজেলার ৪নং ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর ইউনিয়ন পর্যায়ের খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) ছোট শরীফপুর ডিগ্রি কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের অন্তর্গত সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ছোট শরীফপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফারুকুল ইসলাম ভূঁইয়া। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ৪নং ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের সচিব মো. ওবায়দুল হক।
বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়, জামুয়া উচ্চ বিদ্যালয়, কলমিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, পরতী উচ্চ বিদ্যালয় ও জামিরা দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষকবৃন্দ। পুরো খেলাটি পরিচালনা করেন জামিরা দাখিল মাদ্রাসার শিক্ষক মো. সরোয়ার আলম।
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন