গৌরীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গৌরীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গৌরীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৮ অক্টোবর বিকাল ৪টায় কালিপুর দলীয় কার্যালয় থেকে বণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহর প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি ও গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুল হক শামছু (ভিপি শামছু)। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তৌফিক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন লিটন ও খলিল উদ্দিন খান পাঠান, বিএনপি নেতা আহামেদুর রহমান রানা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন খান পাঠান, উত্তর জেলা যুবদলের গণশিক্ষাবিষয়ক সম্পাদক আবু তাহের মানিক মাস্টার, হুমায়ুন কবির মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ আহাম্মত শরীফ, যুবনেতা রফিকুল ইসলাম রফিক, শাহজাহান আহাম্মদ মিলন, সাবেক ইউপি সদস্য সাহেব আলী, ইসা, শামছুজ্জামান তারা ও ডা. শাহজাহানসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন যুবনেতা ও সাবেক ইউপি সদস্য সাহেব আলী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন
Related Articles
রাজনীতি
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে লাকসাম বাকই দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে লাকসাম বাকই দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাজনীতি
লালমাইয়ে বাকই উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশীর মতবিনিময় সভা
লালমাইয়ে বাকই উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশীর মতবিনিময় সভা
রাজনীতি
সীতাকুণ্ডে ছাত্রশক্তি নেতার জন্মদিন পালিত
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
রাজনীতি
বুড়িচংয় চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে সড়ক সংস্কার
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন