বারবার এলপিজির দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর ব্যয়ের বোঝা চাপানো উদ্বেগজনকঃ ড. হামিদুর রহমান আযাদ
বারবার এলপিজির দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর ব্যয়ের বোঝা চাপানো উদ্বেগজনকঃ ড. হামিদুর রহমান আযাদ
বারবার এলপিজির দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর ব্যয়ের বোঝা চাপানো উদ্বেগজনকঃ ড. হামিদুর রহমান আযাদ
গত মাসেই ১২ কেজি বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়ানো হয়েছে। এর রেশ কাটতে না কাটতেই ১ হাজার ৮৩৭ টাকা থেকে আরও ৩০০ টাকা বাড়িয়ে ২ হাজার ১৩৭ টাকা করার প্রস্তাব সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়াবে।
নিত্যপণ্যের উচ্চমূল্যে জর্জরিত মানুষের ওপর এ বাড়তি চাপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অন্যদিকে, সরকারি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নির্ধারিত মূল্য ৭৭৭ টাকা হলেও সাধারণ মানুষ তা সহজে পাচ্ছেন না কেন, তার জবাব দিতে হবে। সরকারি সিলিন্ডার বিতরণে অনিয়ম, ‘কাগুজে ডিলার’ ও সিন্ডিকেটের মাধ্যমে বেসরকারি বাজারে সরবরাহ এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
আমদানিকারকদের ব্যয় বৃদ্ধির দাবি যাচাইয়ের পাশাপাশি বিইআরসিকে ভোক্তার ক্রয়ক্ষমতা ও জনস্বার্থ বিবেচনায় প্রস্তাবিত মূল্য পুনর্মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে সরকারি এলপিজি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করে ভর্তুকির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাতে হবে—সিন্ডিকেটের মুনাফায় নয়।
Related Articles
জাতীয়
কারাগারে অপরাধীদের নিরাপদ কমান্ড সেন্টার
কারাগারে অপরাধীদের নিরাপদ কমান্ড সেন্টার
জাতীয়
মেডিকেল কলেজে শিক্ষক সংকট মেটাতে অবসরপ্রাপ্তদের ফেরাচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মেডিকেল কলেজে শিক্ষক সংকট মেটাতে অবসরপ্রাপ্তদের ফেরাচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
জাতীয়
স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ ৪ দফা দাবিতে এনসিপির বিক্ষোভ
স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ ৪ দফা দাবিতে এনসিপির বিক্ষোভ
জাতীয়
সীতাকুণ্ডে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞার শেষ দিনে ১০ জেলের কারাদণ্ড-৫০ লাখ টাকার জাল জব্দ
সীতাকুণ্ডে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞার শেষ দিনে ১০ জেলের কারাদণ্ড-৫০ লাখ টাকার জাল জব্দ
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন