ভেড়ামারায় গ্রীষ্মকালীন টমেটো চাষে যুবকের সাফল্য
ভেড়ামারায় গ্রীষ্মকালীন টমেটো চাষে যুবকের সাফল্য
ভেড়ামারায় গ্রীষ্মকালীন টমেটো চাষে যুবকের সাফল্য
হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ
পরীক্ষামূলকভাবে গ্রীষ্মকালীন টমেটো চাষ করে চমক দেখিয়েছেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজীহাটা ব্লকের স্বরুপের ঘোপ এলাকার কৃষক রাজু আহম্মেদ (৩৫)। সাধারণত শীতকালীন ফসল হিসেবে পরিচিত টমেটো তিনি গ্রীষ্মকালেও চাষ করে সাফল্য অর্জন করেছেন।
জাহার আলী বক্সের ছেলে কৃষক রাজু আহম্মেদ জানান, টমেটো লাভজনক ফসল। তিনি ১ম বারের মত বারি টমেটো-৮ এর আবাদ করেন। ফলনও ভাল হয়েছে। ১বিঘা জমিতে টমেটো চাষ করেছেন তিনি। প্রায় ১ লাখ টাকা খরচ হয় তার। তবে যদি পুরাতন জিনিসপত্র (বাঁশ, খুঁটি) ইত্যাদি থাকে তাহলে খরচ অনেক কম হয়।
খরচ বাদে ১বিঘাতে প্রায় ২লাখ টাকা লাভ হবে বলে জানান তিনি। টমেটো চাষে কৃষি অফিস থেকে সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে প্রতিনিয়ত। অনুকূল আবহাওয়ার কারণে টমেটোর আবাদ অনেক ভালো হয়েছে।
স্থানীয় কৃষি উদ্যোক্তা মো. লালন বলেন, সারা বছর টমেটো পাওয়া গেলে একদিকে কৃষকের আয় বাড়বে, অন্যদিকে বাজারে টমেটোর চাহিদাও পূরণ হবে।
ভেড়ামারার উপ-সহকারী কৃষি অফিসার মোঃ সদরুল ইসলাম জানান, গ্রীষ্মকালে তাপ সহনশীল জাতের টমেটোগুলো সাধারণত অধিক যত্নের ও পরিচর্যার প্রয়োজন হয়। ভালো ফলন পেতে পলিথিন শেড ব্যবহারসহ মালচিং করতে হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্বদা প্রযুক্তিগত সহায়তা দিয়ে কৃষক ও কৃষি উদ্যোক্তাদের পাশে রয়েছে।
গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে শীতকালীন টমেটো চাষাবাদ থেকে উৎপাদন খরচ বেশি পড়ে। উৎপাদন খরচ বেশি পড়লেও গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে কৃষকদের লাভ বেশি হয়। কেজি প্রতি ১২০ টাকা দরেও এবার গ্রীষ্মকালীন টমেটো বাজারে বিক্রি হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে রাজু আহম্মেদকে আমরা এবার প্রদর্শনী দিয়েছিলাম।
তিনি উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকে অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন পাশাপাশি তিনি কাজীহাটা ব্লকের একজন সফল কৃষক। রাজু আহম্মেদের এই সাফল্য আমাদের জন্য একটি দৃষ্টান্ত।
ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ মাহমুদা সুলতানা জানান, রাজু আহম্মেদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি ভেড়ামারার কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত। তার পথ অনুসরণ করে এখন অনেক কৃষক সারা বছর টমেটো চাষের স্বপ্ন দেখছেন, যা খাদ্য উৎপাদন ও কৃষকের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Related Articles
ব্যবসা-বানিজ্য
লভ্যাংশ না পেয়ে লাকসাম সুরক্ষা সিটির অফিসের নিয়ন্ত্রণ নিলেন বিনিয়োগকারীরা
লভ্যাংশ না পেয়ে লাকসাম সুরক্ষা সিটির অফিসের নিয়ন্ত্রণ নিলেন বিনিয়োগকারীরা
ব্যবসা-বানিজ্য
প্রশাসনের নিরবতায় ফুটপাত দখলে যানজটের নগরী সীতাকুণ্ড
প্রশাসনের নিরবতায় ফুটপাত দখলে যানজটের নগরী সীতাকুণ্ড
ব্যবসা-বানিজ্য
সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি
সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি
ব্যবসা-বানিজ্য
ভুরুঙ্গামারীতে জমি দখলের চেষ্টায় হামলায় আহত-১
ভুরুঙ্গামারীতে জমি দখলের চেষ্টায় হামলায় আহত-১
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন