● Breaking
সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি সীতাকুণ্ডে লরির ধাক্কায় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত ! মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করুনঃ কাজী নাহিদ ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত আমতলী ইসলামী আন্দোলন নেতার কান্ড-জমি দখল করতে শতাধিক ফলদ গাছ কেটে সাবাড় পূর্ব অষ্টগ্রাম-ইকুরদিয়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২ ড্রেজার জব্দ করল পুলিশ খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করবঃ ধর্মমন্ত্রী কায়কোবাদ
ব্যবসা-বানিজ্য

সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি

সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি

সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি


লাকসাম প্রতিনিধিঃ


কুমিল্লার লাকসাম বাইপাস সড়ক দখল করে ব্যবসা পরিচালনাকারী হকারদের উচ্ছেদ এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রাতুল।



মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও নার্গিস সুলতানার হাতে তিনি এ স্মারকলিপি তুলে দেন।



এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, শওকত আলী, রাসেল মজুমদার, ফয়সাল মাহমুদ, নুরে আলম মিন্টু, আলাউদ্দিন সুমন, শাহেদ শামস, শাহেদ চৌধুরী, মাহবুব আলম সোহাগ, তারেক আজিজ, মাহিন, নুরুল ইসলাম মীর, এনামুলসহ স্থানীয় নেতাকর্মীরা।



স্মারকলিপি প্রদান শেষে তরুণ বিএনপি নেতা শাহরিয়ার কবির রাতুল জানান, মাননীয় সংসদ সদস্য মো. আবুল কালাম এমপি'র নির্দেশনায় যানজট নিরসনে আমি আমার সমমনা ব্যক্তিদের নিয়ে সোচ্চার হয়েছি।


 তবে হকার উচ্ছেদ করা আমার দায়িত্ব নয়। তাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছি। 


তিনি উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করলে আমরা সার্বিক সহযোগিতা করব।



এদিকে, রবিবার (১ নভেম্বর) বিকেলে লাকসাম বাইপাস সড়ক দখল করে ব্যবসা পরিচালনাকারী হকারদের রাস্তা থেকে সব ধরনের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য দুই দিনের সময়সীমা বেঁধে দিয়ে ছিলেন শাহরিয়ার কবির রাতুল।


 এ সময়ের মধ্যে সড়ক দখলমুক্ত না করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।


 যানজট নিরসনে তার এ ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়রা তার প্রশংসা করেন। 



উল্লেখ্য, তরুণ বিএনপি নেতা শাহরিয়ার কবির রাতুল লাকসামে গুম হওযা পৌরসভা বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির পারভেজের একমাত্র ছেলে।


 তরুণ প্রজন্মের মধ্যে পরিচিতি পাওয়া এ নেতা বিভিন্ন স্থানীয় সমস্যা ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে ব্যাপক প্রশংসিত।

Related Articles

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন