● Breaking
এনসিপি নেতার পিতার মৃত্যুতে সমবেদনা জানাতে ছুটে এলেন বিএনপি নেতা সালাহ উদ্দিন ভেড়ামারায় গ্রীষ্মকালীন টমেটো চাষে যুবকের সাফল্য ভেড়ামারায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন জিপিএ-৫ প্রাপ্তদের মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সংবর্ধনা প্রদান কুমিল্লা-৫ আসনের এমপিকে কংশনগর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান বুড়িচংয়ে ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার লভ্যাংশ না পেয়ে লাকসাম সুরক্ষা সিটির অফিসের নিয়ন্ত্রণ নিলেন বিনিয়োগকারীরা
জাতীয়

বুড়িচংয়ে ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
বুড়িচংয়ে ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বুড়িচংয়ে ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বুড়িচংয়ে ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার


সৌরভ মাহমুদ হারুন, কুমিল্লা উত্তরঃ


কুমিল্লার বুড়িচংয়ে জমি দেখতে গিয়ে ধানক্ষেতেই প্রাণ হারালেন আব্দুল বারেক (৮০) নামের এক বৃদ্ধ। উপজেলার ময়নামতি ইউনিয়নের গন্ডুল এলাকার একটি ধানক্ষেত থেকে শনিবার তাঁর মরদেহ উদ্ধার করেছে দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি পরিদর্শনে গিয়ে স্ট্রোক করে তাঁর মৃত্যু নিহত আব্দুল বারেক উপজেলার বিনন্দিয়ার চর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নিজের জমি দেখাশোনার উদ্দেশ্যে গন্ডুল এলাকায় যান তিনি।


জমিতে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। একপর্যায়ে সেখানেই তাঁর মৃত্যু হয়।


পরে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে অনিহতের ছেলে মোস্তফা কামাল পুলিশকে জানান, তাঁর বাবা পূর্বেও স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। এ কারণে তাঁর চিকিৎসাও চলছিল।


শনিবার জমি দেখতে গিয়ে আবারও স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যদের ধারদেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেত থেকে আব্দুল বারেকের মরদেহ উদ্ধার করে। তাঁর ছেলে মোস্তফা কামাল জানিয়েছেন, তাঁর বাবা আগে স্ট্রোক করেছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি দেখতে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ছেলের জিম্মায় মরদেহ হস্তান্তর করেন।

Related Articles

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন