● Breaking
এনসিপি নেতার পিতার মৃত্যুতে সমবেদনা জানাতে ছুটে এলেন বিএনপি নেতা সালাহ উদ্দিন ভেড়ামারায় গ্রীষ্মকালীন টমেটো চাষে যুবকের সাফল্য ভেড়ামারায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন জিপিএ-৫ প্রাপ্তদের মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সংবর্ধনা প্রদান কুমিল্লা-৫ আসনের এমপিকে কংশনগর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান বুড়িচংয়ে ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার লভ্যাংশ না পেয়ে লাকসাম সুরক্ষা সিটির অফিসের নিয়ন্ত্রণ নিলেন বিনিয়োগকারীরা
শিক্ষা-সাহিত্য

জিপিএ-৫ প্রাপ্তদের মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সংবর্ধনা প্রদান

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
জিপিএ-৫ প্রাপ্তদের মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সংবর্ধনা প্রদান

জিপিএ-৫ প্রাপ্তদের মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সংবর্ধনা প্রদান

জিপিএ-৫ প্রাপ্তদের মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সংবর্ধনা প্রদান


এটিএম শওকত হোসেন বিপ্লব, মনোহরগঞ্জঃ


এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (A+) অর্জনকারী লাকসাম-মনোহরগঞ্জের কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম।


শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।



মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ও সিআইপি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত জাহান।



অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. আহমদ উল্লাহ।



প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত জাহান বলেন, জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা আমাদের এলাকার গর্ব ও সম্পদ। আজকের এই কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। শুধু ভালো ফলাফল অর্জন নয়, নিজেদের সৎ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের এমন সাফল্যে উৎসাহিত করতে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করছি।



ফোরামের সাধারণ সম্পাদক এড. মাইন উদ্দিন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফোরামের সহ-সভাপতি প্রফেসর আশরাফুজ্জামান মোল্লা।



ফোরামের সহ-সভাপতি প্রফেসর আশরাফুজ্জামান মোল্লা স্বাগত বক্তব্যে বলেন, আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত ও উৎসাহিত করতে চাই। তাদের এ সাফল্য আমাদের সবার জন্য আনন্দ ও গর্বের। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকতে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম কাজ করে যাবে। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।



বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরামের সিনিয়র সহ-সভাপতি এস এম মনসুর, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান শামীম এবং নির্বাহী সদস্য এটিএম শওকত হোসেন বিপ্লব।



এ সময় আরও বক্তব্য রাখেন গাজিমুড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আব্দুল হান্নান, মনোহরগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জিন্নত আলী, শাহপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার হোসেন এবং লাকসাম মডেল কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহেরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীজন।



অনুষ্ঠানে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জনকারী ৩৩ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।



মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ও সিআইপি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আমাদের এই আয়োজন। আমরা চাই, এসব শিক্ষার্থী উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।


ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম।



অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য শুধু তাদের পরিবার নয়, বরং পুরো এলাকার জন্য গৌরবের। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহিত করার মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করা সম্ভব।



শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্য ধরে রাখতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।


আয়োজকরা আশা করছেন, শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতি প্রদান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

Related Articles

এইচএসসিতে সাফল্য ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী-শিক্ষকদের আনন্দ র‍্যালি শিক্ষা-সাহিত্য

এইচএসসিতে সাফল্য ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী-শিক্ষকদের আনন্দ র‍্যালি

এইচএসসিতে সাফল্য ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী-শিক্ষকদের আনন্দ র‍্যালি

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায়  ২ গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল শিক্ষা-সাহিত্য

ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২ গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২ গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন