লভ্যাংশ না পেয়ে লাকসাম সুরক্ষা সিটির অফিসের নিয়ন্ত্রণ নিলেন বিনিয়োগকারীরা
লভ্যাংশ না পেয়ে লাকসাম সুরক্ষা সিটির অফিসের নিয়ন্ত্রণ নিলেন বিনিয়োগকারীরা
লভ্যাংশ না পেয়ে লাকসাম সুরক্ষা সিটির অফিসের নিয়ন্ত্রণ নিলেন বিনিয়োগকারীরা
রিয়াদ হোসাইন, লাকসামঃ
কুমিল্লার লাকসাম বাইপাস এলাকায় অবস্থিত যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান লাকসাম শিল্প পার্ক, সুরক্ষা সিটি ও সুরক্ষা হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভুট্টুর বিরুদ্ধে একক আধিপত্য বিস্তার, বিনিয়োগের অর্থের হিসাব না দেওয়া, আর্থিক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা।
শনিবার( ৭নভেম্বর) দুপুরে লাকসামের দক্ষিণ বাইপাস সুরক্ষা হসপিটালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বিনিয়োগকারীরা অভিযোগ করেন, তাঁদের অনেকেই জীবনের শেষ সম্বল ও কষ্টার্জিত অর্থ এখানে বিনিয়োগ করেছেন। কিন্তু প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকে ১৭ বছর কোনো লভ্যাংশ পাননি। এমনকি বিনিয়োগের অর্থের সঠিক হিসাবও তাঁদের দেওয়া হয়নি।
অবিলম্বে প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ আয়-ব্যয়ের হিসাব প্রকাশ, নিরপেক্ষ নিরীক্ষার মাধ্যমে আর্থিক অনিয়মের অভিযোগ তদন্ত, প্রতিষ্ঠানের পরিচালনায় যৌথ মালিকানার অধিকার নিশ্চিত এবং বিনিয়োগকারীদের প্রতিষ্ঠান ভাড়াটিয়া থেকে ফেরতের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করে অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।
এসময় ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সুরক্ষা সিটির নির্বাহী পরিষদের পরিচালক অর্থ ও প্রশাসন মিরাজুল ইসলাম বাবু, উপ ব্যবস্থাপনা পরিচালক আবু বকর ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল মালেক হিরন ও নির্বাহী পরিচালকগনসহ বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন ।
Related Articles
ব্যবসা-বানিজ্য
ভেড়ামারায় গ্রীষ্মকালীন টমেটো চাষে যুবকের সাফল্য
ভেড়ামারায় গ্রীষ্মকালীন টমেটো চাষে যুবকের সাফল্য
ব্যবসা-বানিজ্য
প্রশাসনের নিরবতায় ফুটপাত দখলে যানজটের নগরী সীতাকুণ্ড
প্রশাসনের নিরবতায় ফুটপাত দখলে যানজটের নগরী সীতাকুণ্ড
ব্যবসা-বানিজ্য
সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি
সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি
ব্যবসা-বানিজ্য
ভুরুঙ্গামারীতে জমি দখলের চেষ্টায় হামলায় আহত-১
ভুরুঙ্গামারীতে জমি দখলের চেষ্টায় হামলায় আহত-১
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন