প্রশাসনের নিরবতায় ফুটপাত দখলে যানজটের নগরী সীতাকুণ্ড
প্রশাসনের নিরবতায় ফুটপাত দখলে যানজটের নগরী সীতাকুণ্ড
প্রশাসনের নিরবতায় ফুটপাত দখলে যানজটের নগরী সীতাকুণ্ড
মো. ইব্রাহিম খলিল, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
সীতাকুণ্ড পৌর সদরের ফুটপাত দখল ও যানজট নিয়ে এ পর্যন্ত দুই দফা রিপোর্ট প্রকাশ এবং স্থানীয়দের অভিযোগের পরও নীরব ভূমিকায় রয়েছে প্রশাসন।
স্থানীয়দের অভিযোগ, পৌর সদরের প্রধান সড়কের দুই পাশের ফুটপাত দোকানের মালামাল ও অবৈধ সিএনজি-অটোরিকশা স্ট্যান্ডের দখলে চলে গেছে।
আজ বুধবার (৫ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, বাটা শো-রুম থেকে কলেজ রোড পর্যন্ত ফুটপাতে হাঁটার কোনো জায়গা নেই।
ভুক্তভোগীদের দাবি ও প্রস্তাবনা:
ভুক্তভোগীদের দাবি, আগে ফুটপাত দখলমুক্ত করতে হবে, তারপর পরিমাণ মতো সিএনজি শহরে ঢুকতে দিতে হবে এবং প্রতি লাইনে ২টি করে সিএনজি স্ট্যান্ডে রাখার নিয়ম মানতে হবে। যেখানে সেখানে গাড়ি ঘোরানো বন্ধ করতে হবে।
তাদের প্রস্তাবনা অনুযায়ী - উত্তর দিক থেকে আসা সিএনজি বাজরে যাত্রী নামিয়ে পৌরসভার সামনে দিয়ে ঘুরিয়ে গোডাউন রোডের মুখে গিয়ে অপেক্ষা করবে।
দক্ষিণ দিক থেকে আসা সিএনজি কলেজ রোডের মুখে যাত্রী নামিয়ে মাছের আড়ত ঘুরে জেনারেল হাসপাতালের সামনে সিরিয়ালের জন্য অপেক্ষা করবে।
এছাড়া নামার বাজার থেকে ডি.টি রোডে ওঠা-নামার জন্য দুই ভাগ করে দিতে হবে।
যেমন-ডি.টি রোডে উঠে থানার উত্তর পাশ ঘুরে যে কোনো দিকে যেতে পারবে। এই তদারকির দায়িত্ব বাজারের টোল উত্তোলনকারী প্রতিষ্ঠান ও প্রশাসনকে নিতে হবে। থানা পুলিশ টোল উত্তোলনকারী প্রতিষ্ঠানকে তদারকি করবে।
ভুক্তভোগীরা বলেন, " ফুটপাত দখল মুক্ত করতে হবে" যখন ইচ্ছে হলো তখনই গাড়ি ঘুরিয়ে দিলে সীতাকুণ্ড পৌর সদর কখনোই যানজট মুক্ত হবে না। সিএনজি যেখানে সেখানে ঘোরানো বন্ধ করতে হবে।"
Related Articles
ব্যবসা-বানিজ্য
সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি
সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি
ব্যবসা-বানিজ্য
ভুরুঙ্গামারীতে জমি দখলের চেষ্টায় হামলায় আহত-১
ভুরুঙ্গামারীতে জমি দখলের চেষ্টায় হামলায় আহত-১
ব্যবসা-বানিজ্য
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
ব্যবসা-বানিজ্য
নিয়ামতপুরে জোরপূর্বক পুকুর থেকে মাছ লুটের অভিযোগ
নিয়ামতপুরে জোরপূর্বক পুকুর থেকে মাছ লুটের অভিযোগ
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন