● Breaking
এনসিপি নেতার পিতার মৃত্যুতে সমবেদনা জানাতে ছুটে এলেন বিএনপি নেতা সালাহ উদ্দিন ভেড়ামারায় গ্রীষ্মকালীন টমেটো চাষে যুবকের সাফল্য ভেড়ামারায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন জিপিএ-৫ প্রাপ্তদের মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সংবর্ধনা প্রদান কুমিল্লা-৫ আসনের এমপিকে কংশনগর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান বুড়িচংয়ে ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার লভ্যাংশ না পেয়ে লাকসাম সুরক্ষা সিটির অফিসের নিয়ন্ত্রণ নিলেন বিনিয়োগকারীরা
রাজনীতি

কুমিল্লা-৫ আসনের এমপিকে কংশনগর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
কুমিল্লা-৫ আসনের এমপিকে কংশনগর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

কুমিল্লা-৫ আসনের এমপিকে কংশনগর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

কুমিল্লা-৫ আসনের এমপিকে কংশনগর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান





সৌরভ মাহমুদ হারুন, কুমিল্লা উত্তরঃ


শনিবার ৭ নভেম্বর বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী কংশনগর উচ্চ বিদ্যালয়ে আয়োজনে কুমিল্লা ৫ ( বুড়িচং - ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন জসিম কে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয় মাঠে। 



অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিন জসিম।



অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এ.টি.এম. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, অতিরিক্ত পুলিশ সুপার (অব.) মো. জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আর ইউসুফ তাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সী এবং উপজেলা যুবদলের আহবায়ক মো. জাবেদ কসউসার সবুজ চেয়ারম্যান।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কংশনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মতিউর রহমান (মিথফুর) এবং পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম জহিরুল কাইয়ুম চৌধুরী। সার্বিক ব্যবস্থাপনায় এবং অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাহালুল কবির।



বিদ্যালয়ের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।



অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, উপজেলা বিএনপির নেতা হাফেজ নজীর আহমেদ , ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আমিনুল ইসলাম বাহাদুর মেম্বার, জিলান হোসেন, মোছলেম উদ্দিন, ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ আমির খান।



আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সসহকারী শিক্ষক এ বি এম কামরুজ্জামান,সিনিয়র সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, খাইরুন্নাহার, ইউসুফ আলী, আবুল কালাম আজাদ, হোসনেহারা আক্তার, মফিজুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ কামরুল হাসান ভূইয়া, আলেয়া বেগম, জনি কুমার সাহা, মাহমুদা আক্তার, তানভীন পিয়াস রিয়া সহ সকল শিক্ষক শিক্ষার্থী এবং এলাকার বিভিন্ন শ্রেণির পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Related Articles

এনসিপি নেতার পিতার মৃত্যুতে সমবেদনা জানাতে ছুটে এলেন বিএনপি নেতা সালাহ উদ্দিন রাজনীতি

এনসিপি নেতার পিতার মৃত্যুতে সমবেদনা জানাতে ছুটে এলেন বিএনপি নেতা সালাহ উদ্দিন

এনসিপি নেতার পিতার মৃত্যুতে সমবেদনা জানাতে ছুটে এলেন বিএনপি নেতা সালাহ উদ্দিন

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন