● Breaking
বান্দরবানের লামায় বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু ! সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন লালমাইয়ে বাকই উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশীর মতবিনিময় সভা ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ট্রেনটির গন্তব্য কক্সবাজার শ্রীবরদীতে ১০ পুড়িয়া হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার কিশোরগঞ্জ অষ্টগ্রামে বাইক এক্সিডেন্ট করে নিহত-১ মুরাদনগরে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
জাতীয়

শ্রীবরদীতে ১০ পুড়িয়া হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
শ্রীবরদীতে ১০ পুড়িয়া হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

শ্রীবরদীতে ১০ পুড়িয়া হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

শ্রীবরদীতে ১০ পুড়িয়া হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার


​শেরপুর প্রতিনিধি :


শেরপুরের শ্রীবরদীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পুড়িয়া হেরোইনসহ রেজাউল করিম (৫৪) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ২৫ অক্টোবর রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।



​গ্রেপ্তারকৃত রেজাউল করিম উপজেলার মামদামারী গ্রামের মৃত মুস্তাফিজুর রহমানের ছেলে এবং ৬ নং শ্রীবরদী সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।


​পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে এসআই মুরশেদ আলম ও সঙ্গীয় পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শহরের সাতানি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় ১০ পুড়িয়া হেরোইনসহ ইউপি সদস্য রেজাউল করিমকে আটক করা হয়।



​এ ঘটনায় রবিবার গভীর রাতে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করে।



​থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত রেজাউল করিম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এর আগে তিনি তার স্ত্রীসহ মাদক মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে।


​সোমবার (২৬ অক্টোবর) দুপুরে মাদক মামলায় তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Related Articles

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন