বান্দরবানের লামায় বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু !
বান্দরবানের লামায় বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু !
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে পৃথক বজ্রপাতের ঘটনায় এক মাদ্রাসাছাত্র ও এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকাল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে ইউনিয়নের ২ ও ৫ নম্বর ওয়ার্ডে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হ্লাথুই পাড়া (বর্তমানে হেডম্যান পাড়া) এলাকার খিয়াং চি মারমার ছেলে মং প্রু মারমা (৪০) এবং ৫ নম্বর ওয়ার্ডের বড়ছনখোলা পূর্বপাড়া এলাকার মোহাম্মদ ছাদেকের ছেলে মোহাম্মদ সজিব (১১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে হেডম্যান পাড়ায় যাওয়ার পথে বজ্রপাতে আক্রান্ত হন মং প্রু মারমা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি পদে কর্মরত ছিলেন। তার মায়ের নাম মাবু মারমানি।
অন্যদিকে, একই সময়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়ছনখোলা এলাকায় বাড়ির বাইরে খেলাধুলা করার সময় বজ্রপাতে আহত হয় শিশু সজিব।
পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সজিব বড়ছনখোলা তালিবুল কুরআন নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিল। তার মায়ের নাম বেবী আক্তার।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) এসআই জামিল আহমেদ। এক দিনে দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related Articles
দুঘর্টনা
কিশোরগঞ্জ অষ্টগ্রামে বাইক এক্সিডেন্ট করে নিহত-১
কিশোরগঞ্জ অষ্টগ্রামে বাইক এক্সিডেন্ট করে নিহত-১
দুঘর্টনা
একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে ভাগ্নের হাতে মামা খুন !
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
দুঘর্টনা
বুড়িচংয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ জনসহ আহত-১৫
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
দুঘর্টনা
বুড়িচং গাছের ডাল কাটতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু !
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন