মুরাদনগরে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
মুরাদনগরে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
মুরাদনগরে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
সফিকুল ইসলাম, মুরাদনগরঃ
কুমিল্লার মুরাদনগরে নারীসংক্রান্ত বিরোধের জেরে ভাঙ্গারি ব্যবসায়ী মাসুদ মিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার প্রধান আসামি ভাগিনা শিপনের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের কোড়েরপাড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডে অভিযুক্ত শিপনের ফাঁসির দাবি জানান। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা কিছুক্ষণের জন্য সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
কর্মসূচিতে নিহতের ভাই-বোন, স্কুলশিক্ষক, সাংবাদিক, ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা আয়ুব আলী, আল আমিন, মন মিয়া, শাহ জালাল ও এমডি সাইদুলসহ অন্যরা।
বক্তারা বলেন, মাসুদ মিয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে।
হত্যাকাণ্ডের পেছনে অন্য কারও ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, প্রকাশ্যে এ ধরনের হত্যাকাণ্ডের পেছনে কারও প্ররোচনা বা সহযোগিতা থাকলে তদন্তের মাধ্যমে তা বের করে আনতে হবে। দ্রুত সময়ের মধ্যে মামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করা না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
প্রেক্ষাপট, গত ২৪ অক্টোবর রাতে নারী সংক্রান্ত বিরোধের জেরে মাসুদ মিয়া নামের এক ভাঙ্গারী ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করে তার আপন ভাগিনার শিপন।
এ ঘটনায় পরদিন ২৫ অক্টোবর নিহতের বড় বোন বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা করেন। পরে ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন কুটি গঙ্গানগর এলাকা থেকে অভিযুক্ত শিপন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
Related Articles
জাতীয়
সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন
সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন
জাতীয়
ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ট্রেনটির গন্তব্য কক্সবাজার
ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ট্রেনটির গন্তব্য কক্সবাজার
জাতীয়
শ্রীবরদীতে ১০ পুড়িয়া হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার
শ্রীবরদীতে ১০ পুড়িয়া হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার
জাতীয়
লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকির ঘটনায় থানায় জিডি
লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকির ঘটনায় থানায় জিডি
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন