● Breaking
লালমাইয়ে জাতীয় নাগরিক পার্টি মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমাই বরল ইসলামিয়া দাখিল মাদ্রাসা উপজেলা পর্যায়ের ১৫টি পুরস্কার লাভ আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনাসহ ৩ জেলা অভিমুখে লংমার্চ বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ লাকড়ির স্তূপে মিলল ২২টি সাপ শিক্ষার্থীর মৃত্যুর পর গ্রামজুড়ে উদ্বেগ ! মানবতার কল্যাণে কার্যকর জাতিসংঘ চাই কুমিল্লায় কালীরবাজার ইউনাইটেড পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৮৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী উদ্‌যাপন
রাজনীতি

লালমাইয়ে জাতীয় নাগরিক পার্টি মতবিনিময় সভা অনুষ্ঠিত

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
লালমাইয়ে জাতীয় নাগরিক পার্টি মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমাইয়ে জাতীয় নাগরিক পার্টি মতবিনিময় সভা অনুষ্ঠিত



​লালমাই প্রতিনিধি:


সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে কুমিল্লা-১০ আসনের অন্তর্গত লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে এক সোহার্দ্যপূর্ণ চা-চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।



​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক ব্যারিস্টার মাজহারুল ইসলাম।


এছাড়া এনসিপির জেলা ও লালমাই উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



​চা-চক্র চলাকালে দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক কুশল বিনিময়, পারস্পরিক সৌহার্দ্য রক্ষা এবং সংগঠনের সার্বিক কার্যক্রম ত্বরান্বিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রাণবন্ত এই আড্ডায় বক্তারা তৃণমূল পর্যায়ে এনসিপি-র গ্রহণযোগ্যতা বৃদ্ধি ও জনগণের আস্থা অর্জনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



​সভা শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, ঐক্য, সৌহার্দ্য ও কার্যকর জনসম্পৃক্ততার মাধ্যমে লালমাই উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সামনের দিকে এগিয়ে যাবে।

Related Articles

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন