ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ট্রেনটির গন্তব্য কক্সবাজার
ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ট্রেনটির গন্তব্য কক্সবাজার
ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ট্রেনটির গন্তব্য কক্সবাজার
যাত্রী পরিবহনের সুযোগ বাড়াতে ঢাকা থেকে কক্সবাজার রেলপথে নতুন করে যুক্ত হয়েছে মহানগর এক্সপ্রেস। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ট্রেনটির গন্তব্য কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৮টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে ট্রেনটি। এর মধ্য দিয়ে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বাড়ল।
ট্রেনটির প্রথম যাত্রা উপলক্ষে কমলাপুর স্টেশনে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এ সময় রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রেলওয়ের সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে যাত্রাবিরতির পর রাত ৩টায় আবার যাত্রা শুরু করে পরদিন সকাল ৬টার দিকে কক্সবাজারে পৌঁছানোর কথা।
ফেরার পথে ট্রেনটি কক্সবাজার থেকে সকাল ৯টায় ঢাকার উদ্দেশে ছাড়বে। চট্টগ্রামে যাত্রাবিরতির পর ঢাকায় পৌঁছানোর সম্ভাব্য সময় সন্ধ্যা সাড়ে ৬টা। সপ্তাহের রবিবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে। অর্থাৎ সপ্তাহের বাকি ছয় দিন এই সেবা চালু থাকবে।
এর আগে ঢাকা থেকে কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস চলাচল করত। অন্যদিকে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে চলাচল করত সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস। মহানগর এক্সপ্রেস যুক্ত হওয়ায় ঢাকা ও চট্টগ্রাম-দুই দিক থেকেই কক্সবাজারগামী ট্রেনের সেবা সম্প্রসারিত হলো।
Related Articles
জাতীয়
সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন
সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন
জাতীয়
শ্রীবরদীতে ১০ পুড়িয়া হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার
শ্রীবরদীতে ১০ পুড়িয়া হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার
জাতীয়
মুরাদনগরে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
মুরাদনগরে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
জাতীয়
লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকির ঘটনায় থানায় জিডি
লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকির ঘটনায় থানায় জিডি
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন