লালমাইতে অবৈধভাবে দখল করা সরকারি রাস্তা উদ্ধার
লালমাইতে অবৈধভাবে দখল করা সরকারি রাস্তা উদ্ধার
লালমাইতে অবৈধভাবে দখল করা সরকারি রাস্তা উদ্ধার
লালমাই প্রতিনিধিঃ
কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের পেরুল গ্রামে অবৈধভাবে দখল করা সরকারি রাস্তা উদ্ধার ও সীমানা প্রাচীর উচ্ছেদ করা হয়েছে।
আজ সোমবার (২ নভেম্বর ২০২৬) স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, গ্রামবাসী ও লালমাই থানা পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, পেরুল গ্রামের সাধারণ মানুষের চলাচলের সরকারি রাস্তা অবৈধভাবে দখল করে একটি সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছিল।
এতে দীর্ঘ দিন ধরে স্থানীয়দের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। জনদুর্ভোগ লাঘব ও সরকারি সম্পত্তি রক্ষায় আজ সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অবৈধভাবে নির্মিত সেই সীমানা প্রাচীরটি উচ্ছেদ করে রাস্তাটি সম্পূর্ণ মুক্ত করা হয়।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানায়, সরকারি জমি ও রাস্তা অবৈধ দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের পথ সুগম রাখা এবং সরকারি স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে জনস্বার্থে সরকারি রাস্তা উদ্ধার ও প্রশাসনের এমন দ্রুত ও কঠোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পেরুল গ্রামের সর্বস্তরের স্থানীয় বাসিন্দারা।
Related Articles
রাজনীতি
লালমাইতে জামায়াত মনোনিত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভা
লালমাইতে জামায়াত মনোনিত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভা
রাজনীতি
সোনাইমুড়ীতে অজ্ঞতা ব্যক্তিকে বাঁচাতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
সোনাইমুড়ীতে অজ্ঞতা ব্যক্তিকে বাঁচাতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
রাজনীতি
গাইবান্ধায় বাদী পক্ষের হামলায় শিশুসহ আহত-৩
গাইবান্ধায় বাদী পক্ষের হামলায় শিশুসহ আহত-৩
রাজনীতি
লালমাই অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
লালমাই অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন