সোনাইমুড়ীতে অজ্ঞতা ব্যক্তিকে বাঁচাতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
সোনাইমুড়ীতে অজ্ঞতা ব্যক্তিকে বাঁচাতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
সোনাইমুড়ীতে অজ্ঞতা ব্যক্তিকে বাঁচাতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
জসিম উদ্দিন রাজ, নোয়াখালী উত্তরঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে সড়কে গাড়ি আটকে এক যুবককে মারধরের ঘটনা দেখতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি সাংবাদিক সেলীম মিয়া। এ সময় তাঁকে মধ্যযুগীয় কায়দা মারধর করে সন্ত্রাসীরা।
এ ঘটনায় সোনাইমুড়ী থানায় লিখিত এজাহার দেওয়া হয়েছে। লিখিত এজহারের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।
রোববার (১ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বজরা এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে।
মো. সেলীম মিয়া (৪৫) জানান, চৌমুহনী থেকে সোনাইমুড়ী যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছে তিনি কয়েকজনকে সড়কের দুই পাশে গাড়ি আটকে যান চলাচলে বাঁধা দিতে দেখেন। এ সময় ফজলে রাব্বি (২৮) নামে এক যুবককে ইট ও লোহার শিকল দিয়ে মারধর করা হচ্ছিল বলে তিনি জানান। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে মারধরের কারণ জানতে চাইলে অভিযুক্তরা তাঁকে চোরের সহযোগী বলে অপবাদ দেন। একপর্যায়ে তাঁরা উত্তেজিত হয়ে তাঁর ওপর হামলা চালান।
এ সময় কিল-ঘুষি ও কাঠের আঘাতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তিনি সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ঘটনায় বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর এলাকার মো. সোলেমান (৪০), মো. সোহেল (৩০) এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যম ব্যক্তিরা বিষয়টি নিয়ে উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এই বিষয়ে লিখিত এজাহার দেওয়া হয়েছে। দুজনকে গ্রেপ্তার করাও হয়েছে। অতি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
Related Articles
রাজনীতি
লালমাইতে অবৈধভাবে দখল করা সরকারি রাস্তা উদ্ধার
লালমাইতে অবৈধভাবে দখল করা সরকারি রাস্তা উদ্ধার
রাজনীতি
লালমাইতে জামায়াত মনোনিত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভা
লালমাইতে জামায়াত মনোনিত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভা
রাজনীতি
গাইবান্ধায় বাদী পক্ষের হামলায় শিশুসহ আহত-৩
গাইবান্ধায় বাদী পক্ষের হামলায় শিশুসহ আহত-৩
রাজনীতি
লালমাই অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
লালমাই অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন