● Breaking
গাইবান্ধায় বাদী পক্ষের হামলায় শিশুসহ আহত-৩ লালমাই অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত বুড়িচংয়ে এইচএসসিতে পাসের হার ৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬৯ শিক্ষার্থী৷, আলীমে পাসের হার ৭১.৬২ শতাংশ এইচএসসি ফলাফলে বোর্ড সেরার সপ্তম তালিকায় ব্রাহ্মণপাড়ার গোপালনগর কলেজ গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান লাকসামে যাত্রীবাহি বাস ভাংচুর চালক-হেলপারকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বিরো নিয়ে সভাপতির সংবাদ সম্মেলন
রাজনীতি

লালমাই অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
লালমাই অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

লালমাই অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

লালমাই অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত


প্রদিপ মজুমদার, লালমাইঃ


মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও গণমানুষের নেতা অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তবে এবারের মৃত্যুবার্ষিকী অনেকটা নিরবেই পালন করা হয়েছে।



শনিবার (৩১ অক্টোবর) কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা মহিলা কলেজসংলগ্ন তাঁর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।



অধ্যক্ষ আবুল কালাম মজুমদার পেশায় একজন শিক্ষক ছিলেন। অবহেলিত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি প্রতিষ্ঠা করেছিলেন একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা বিস্তারে তাঁর অবদান আজও লালমাই অঞ্চলের মানুষের কাছে স্মরণীয়। ১৯৯৪ সালের ৩১ অক্টোবর তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।



দলমত নির্বিশেষে সর্বজন শ্রদ্ধেয় এই ব্যক্তিত্বের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত লালমাই সরকারি কলেজ, বাগমারা অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় ও লালমাই ক্লাবের পক্ষ থেকে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।



একজন শিক্ষক, শিক্ষানুরাগী ও জননেতা হিসেবে অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের অবদান স্মরণে রেখে তাঁর মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের প্রত্যাশা জানিয়েছেন স্থানীয়রা।

Related Articles

সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বিরো নিয়ে সভাপতির সংবাদ সম্মেলন রাজনীতি

সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বিরো নিয়ে সভাপতির সংবাদ সম্মেলন

সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বিরো নিয়ে সভাপতির সংবাদ সম্মেলন

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত নৈতিক চরিত্র ও দৃঢ় ঈমানই উত্তম হাতিয়ার-মুহাম্মদ শাহজাহান রাজনীতি

বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত নৈতিক চরিত্র ও দৃঢ় ঈমানই উত্তম হাতিয়ার-মুহাম্মদ শাহজাহান

বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত নৈতিক চরিত্র ও দৃঢ় ঈমানই উত্তম হাতিয়ার-মুহাম্মদ শাহজাহান

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন