● Breaking
গাইবান্ধায় বাদী পক্ষের হামলায় শিশুসহ আহত-৩ লালমাই অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত বুড়িচংয়ে এইচএসসিতে পাসের হার ৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬৯ শিক্ষার্থী৷, আলীমে পাসের হার ৭১.৬২ শতাংশ এইচএসসি ফলাফলে বোর্ড সেরার সপ্তম তালিকায় ব্রাহ্মণপাড়ার গোপালনগর কলেজ গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান লাকসামে যাত্রীবাহি বাস ভাংচুর চালক-হেলপারকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বিরো নিয়ে সভাপতির সংবাদ সম্মেলন
রাজনীতি

গাইবান্ধায় বাদী পক্ষের হামলায় শিশুসহ আহত-৩

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
গাইবান্ধায় বাদী পক্ষের হামলায় শিশুসহ আহত-৩

গাইবান্ধায় বাদী পক্ষের হামলায় শিশুসহ আহত-৩

গাইবান্ধায় বাদী পক্ষের হামলায় শিশুসহ আহত-৩


আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধাঃ


গাইবান্ধা আদালতে মামলায় হাজিরা দিতে এসে বাদী পক্ষের হামলার শিকার হয়েছেন আসামী পক্ষ। এ ঘটনায় ১ মাস ৫ দিন বয়সী এক শিশু ও নারীসহ ৩ জন আহত হয়েছেন।




জানা যায়, গত সোমবার (২৬ অক্টোবর) দুপুরে একটি মামলায় বিজ্ঞ আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে আদালতের গেইটে অতর্কিত এ হামলার শিকার হন আসামী পক্ষের লোকজন। আহতদের মধ্যে রয়েছেন— ১ মাস ৫ দিন বয়সী শিশু কন্যা (নাম রাখা হয়নি), তার মা বিউটি বেগম ও খালু আবু তালেব। তাদের মধ্যে ১ মাস ৫ দিন বয়সী শিশুসহ আবু তালেব গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। এসময় অপর আসামী মাসুদা আক্তার, তাঁর বড় বোন ফুলু রানী ও তাঁদের পিতা সৈয়দ আলী এগিয়ে আসলে হামলাকারীরা নানারকম হুমকি ও ভয়ভীতি দেখিয়ে চলে যায়। হামলার শিকার সকলেই সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ও শান্তিরাম ইউনিয়নের খামারপাঁচগাছি ও পরান গ্রামের বাসিন্দা।



​হামলাকারীরা হলেন— উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের আলাপ উদ্দিনের ছেলে সৈয়দ আলী (৫৫), তাঁর স্ত্রী হামিদা বেগম (৪৫), ছেলে শিপুল মিয়া (২৬), হাসান আলী (৩২), জেলা শহরের ব্রিজরোড মিঞাপাড়াস্থ জহুরুলের ছেলে সোয়াব আলী (২০) সোয়াব আলীর মা স্ত্রী শিমুলী বেগম (৩৫)।




এঘটনায় আবু তালেব গাইবান্ধা সদর থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, তাঁর শ্যালিকা মাসুদা আক্তার পারিবারিক আদালতে একটি মামলা করেন। পরে মাসুদার স্বামী হাসান আলী ১০০ ধারার বিধানমতে আতালতে একটি পাল্টা মামলা করে হেরে যান। কিছুদিন পর হাসান আলী আদালতে আবারও একই ধারায় আর একটি মামলা করেন। এই মামলার ধার্য তারিখে আবু তালেবসহ সকল আসামী (৫জন) হাজিরা দিতে এসে এ হামলার শিকার হন।




​এব্যাপারে হাসান আলী মুঠোফোনে কল রিসিভ না করায় কথা হয় তার পিতা সৈয়দ আলীর সঙ্গে। তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এরপর শিমুলী বেগমের স্বামী ও শিপুলের পিতা জহুরুল হক বলেন, বাসায় ফিরে তাঁর ছেলে ও স্ত্রীর সঙ্গে কথা বলে বিষয়টি জানাবেন। এরপর আর কোনো সাড়া পাওয়া যায়নি।



অভিযোগ প্রাপ্তির কথা জানিয়ে সদর থানার উপ-পরিদর্শক আসাদুল ইসলাম জানান, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বিরো নিয়ে সভাপতির সংবাদ সম্মেলন রাজনীতি

সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বিরো নিয়ে সভাপতির সংবাদ সম্মেলন

সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বিরো নিয়ে সভাপতির সংবাদ সম্মেলন

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত নৈতিক চরিত্র ও দৃঢ় ঈমানই উত্তম হাতিয়ার-মুহাম্মদ শাহজাহান রাজনীতি

বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত নৈতিক চরিত্র ও দৃঢ় ঈমানই উত্তম হাতিয়ার-মুহাম্মদ শাহজাহান

বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত নৈতিক চরিত্র ও দৃঢ় ঈমানই উত্তম হাতিয়ার-মুহাম্মদ শাহজাহান

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন