লালমাইতে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় রহমতপুর মাদ্রাসা ৩০ পারা গ্রুপে প্রথমসহ ৬টি পুরস্কার লাভ
লালমাইতে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় রহমতপুর মাদ্রাসা ৩০ পারা গ্রুপে প্রথমসহ ৬টি পুরস্কার লাভ
লালমাইতে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় রহমতপুর মাদ্রাসা ৩০ পারা গ্রুপে প্রথমসহ ৬টি পুরস্কার লাভ
লালমাই প্রতিনিধি:
কুমিল্লার লালমাই উপজেলায় হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় অসামান্য সাফল্য অর্জন করেছে জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া রহমতপুর মাদ্রাসা ও এতিমখানা। ৫, ১০, ২০ ও ৩০ পারা—এই চারটি বিভাগে আয়োজিত প্রতিযোগিতার সর্বোচ্চ স্তর ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জনসহ প্রতিষ্ঠানটি মোট ছয়টি পুরস্কার ছিনিয়ে নিয়েছে।
উপজেলার বিভিন্ন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে প্রথম স্থান লাভ করে রহমতপুর মাদ্রাসার শিক্ষার্থী।
এছাড়া অন্যান্য বিভাগেও শিক্ষার্থীরা নিজেদের মেধার স্বাক্ষর রেখে আরও পাঁচটি পুরস্কার অর্জন করে।
এ ঐতিহাসিক অর্জনে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার শুভাকাঙ্ক্ষীদের মাঝে বইছে আনন্দ ও উচ্ছ্বাসের হাওয়া।
মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষকমণ্ডলীর নিবিড় তদারকি ও সচ্ছল পাঠদান, শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়, অভিভাবকদের দোয়ার পাশাপাশি শুভাকাঙ্ক্ষী ও দানশীল ব্যক্তিদের নিরবচ্ছিন্ন সহযোগিতার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ আরও উল্লেখ করে, "কোরআন শিক্ষার মূল লক্ষ্য কেবল প্রতিযোগিতায় বিজয়ী হওয়া নয়; বরং সহিহ-শুদ্ধ তিলাওয়াত, নিয়মিত চর্চা, দ্বীনি আমল ও উত্তম চরিত্র গঠনের মাধ্যমেই এর প্রকৃত স্বার্থকতা অর্জন সম্ভব। সেই লক্ষ্যে আমরা শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ হাফেজ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।"
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই গৌরবময় অর্জনের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করা হয়। একই সাথে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও দাতা-শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে কোরআনের খিদমতেই যেন মাদ্রাসাটি অগ্রণী ভূমিকা পালন করতে পারে, সেজন্য সকলের দোয়া কামনা করা হয়েছে।
Related Articles
জাতীয়
গৌরীপুরে নিজামউদ্দিন আউলিয়ার মাজারের গাছ ও জমি রক্ষায় ইউএনওর বরাবর অভিযোগ
গৌরীপুরে নিজামউদ্দিন আউলিয়ার মাজারের গাছ ও জমি রক্ষায় ইউএনওর বরাবর অভিযোগ
জাতীয়
বর্হিদেশে পাচারকালে ৩০১ বস্তা ইউরিয়া ২ ট্রাক সারসহ আটক-৮
বর্হিদেশে পাচারকালে ৩০১ বস্তা ইউরিয়া ২ ট্রাক সারসহ আটক-৮
জাতীয়
লালমাইতে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
লালমাইতে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
জাতীয়
শাহবাগে পৃথক স্থান থেকে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
শাহবাগে পৃথক স্থান থেকে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন