● Breaking
লালমাইতে অবৈধভাবে দখল করা সরকারি রাস্তা উদ্ধার লালমাইতে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় রহমতপুর মাদ্রাসা ৩০ পারা গ্রুপে প্রথমসহ ৬টি পুরস্কার লাভ লালমাইতে জামায়াত মনোনিত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভা বুড়িচং আবদুল মতিন খসরু কলেজে পাশের হার ৯৭.৪২ সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক মহাসড়ক ট্রাকের ধাক্কায় অটোভ্যানের যাত্রীসহ নিহত-২ বুড়িচংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু ! গৌরীপুরে নিজামউদ্দিন আউলিয়ার মাজারের গাছ ও জমি রক্ষায় ইউএনওর বরাবর অভিযোগ
রাজনীতি

লালমাইতে জামায়াত মনোনিত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
লালমাইতে জামায়াত মনোনিত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

লালমাইতে জামায়াত মনোনিত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

লালমাইতে জামায়াত মনোনিত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভা


লালমাই প্রতিনিধিঃ


কুমিল্লার লালমাই উপজেলায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী এবং বিভিন্ন ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।



​সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং নাঙ্গলকোট-লালমাই উন্নয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুহাম্মদ ইয়াছিন আরাফাত।



​সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব মুহাম্মদ ইয়াছিন আরাফাত বলেন, "তৃণমূল পর্যায়ে সুশাসন, ইনসাফ ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমেই কেবল একটি জনকল্যাণমুখী সমাজ গঠন করা সম্ভব। বিগত দিনে যারা ক্ষমতার অপব্যবহার করেছে, লালমাইয়ের জনগণ তাদের আর সুযোগ দেবে না।



স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্ত রাখতে সৎ, যোগ্য এবং খোদাভীরু নেতৃত্ব নির্বাচনের বিকল্প নেই।"



​তিনি আরও বলেন, "জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার মানসিকতা নিয়েই আমাদের প্রার্থীদের ময়দানে কাজ করতে হবে। জনগণের আমানত রক্ষায় জনপ্রতিনিধিদের সর্বদা অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"



​স্থানীয় নেতৃবৃন্দকে আসন্ন নির্বাচনে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'নাঙ্গলকোট-লালমাই উন্নয়ন পরিষদ'-এর মাধ্যমে এলাকার মানুষের সেবায় যে কার্যক্রম শুরু হয়েছে, তা স্থানীয় সরকারের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে হবে।



​মতবিনিময় সভায় লালমাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান পদপ্রার্থী, জামায়াতে ইসলামীর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে লালমাইয়ে জনকল্যাণমূলক ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে বিশেষ মোনাজাত করা হয়।

Related Articles

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন