● Breaking
গাইবান্ধায় বাদী পক্ষের হামলায় শিশুসহ আহত-৩ লালমাই অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত বুড়িচংয়ে এইচএসসিতে পাসের হার ৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬৯ শিক্ষার্থী৷, আলীমে পাসের হার ৭১.৬২ শতাংশ এইচএসসি ফলাফলে বোর্ড সেরার সপ্তম তালিকায় ব্রাহ্মণপাড়ার গোপালনগর কলেজ গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান লাকসামে যাত্রীবাহি বাস ভাংচুর চালক-হেলপারকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বিরো নিয়ে সভাপতির সংবাদ সম্মেলন
দুঘর্টনা

লাকসামে যাত্রীবাহি বাস ভাংচুর চালক-হেলপারকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Associated Press and Elena Vasquez · · 1 min read
লাকসামে যাত্রীবাহি বাস ভাংচুর চালক-হেলপারকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

লাকসামে যাত্রীবাহি বাস ভাংচুর চালক-হেলপারকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

লাকসামে যাত্রীবাহি বাস ভাংচুর চালক-হেলপারকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ


লাকসাম প্রতিনিধিঃ


কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন এলাকার প্রধান সড়কে যাত্রীবাহী হিমালয় পরিবহনের একটি বাসে হামলা, ভাঙচুর, চালক ও হেলপারকে মারধর এবং নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।



শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে লাকসাম রেলওয়ে জংশন এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।



এ ঘটনায় লাকসাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হিমালয় পরিবহনের বাসচালক মো. ইব্রাহিম। অভিযোগে জাহিদ নামে এক ব্যক্তি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে।



অভিযোগে বলা হয়, পূর্বের একটি বাসের ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার দিন ঢাকা থেকে রামগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা হিমালয় পরিবহনের বাসটি লাকসাম জংশন এলাকায় পৌঁছালে অভিযুক্তরা বাসটির পথরোধ করেন।



এ সময় তাঁরা বাসের সামনের কাচ ভাঙচুর করেন এবং চালক ও হেলপারকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে বাসের চালক ও হেলপার আহত হন। পাশাপাশি বাসের নগদ ৫৪ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

অভিযোগকারী আরও দাবি করেন, ঘটনার আগে ও পরে অভিযুক্তরা তাঁদের বিভিন্নভাবে হুমকি দিয়েছেন। এ ঘটনায় তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লাইলী জানান ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

Related Articles

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা নিহত-বেঁচে যাওয়া ১০ মাসের শিশুর স্বজনদের খোঁজ মেলেনি দুঘর্টনা

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা নিহত-বেঁচে যাওয়া ১০ মাসের শিশুর স্বজনদের খোঁজ মেলেনি

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা নিহত-বেঁচে যাওয়া ১০ মাসের শিশুর স্বজনদের খোঁজ মেলেনি

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
সীতাকুণ্ডে বিয়ের দাওয়াত থেকে ফেরার পথে লরির ধাক্কায় ব্যবসায়ী নিহত ! দুঘর্টনা

সীতাকুণ্ডে বিয়ের দাওয়াত থেকে ফেরার পথে লরির ধাক্কায় ব্যবসায়ী নিহত !

সীতাকুণ্ডে বিয়ের দাওয়াত থেকে ফেরার পথে লরির ধাক্কায় ব্যবসায়ী নিহত !

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন