সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বিরো নিয়ে সভাপতির সংবাদ সম্মেলন
সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বিরো নিয়ে সভাপতির সংবাদ সম্মেলন
সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বিরো নিয়ে সভাপতির সংবাদ সম্মেলন
আরাফাত আলী, সাতক্ষীরাঃ
সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নকে ঘিরে চলমান বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির সভাপতি মো. আব্দুল বারী।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৮ টার সময় সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় সংগঠনের প্রধান কার্যালয় খান কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি চলমান বিরোধের প্রকৃত ঘটনা তুলে ধরেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
লিখিত বক্তব্যে আব্দুল বারী জানান, প্রায় ছয় বছর আগে শহরের পলাশপোল ইসলামি হাসপাতালের সামনে ১০ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। ওই ভবনের নির্মাণকাজের ঠিকাদারি ও সাব-ঠিকাদারি নিয়ে সংগঠনের নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সংগঠনের পক্ষ থেকে সালিশ বৈঠক করা হয়। সেখানে তোফাজ্জেল নামে এক ব্যক্তিকে কাজ না করার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন।
সভাপতির বক্তব্য অনুযায়ী, ওই সময় বিরোধের জেরে ভবন মালিককে সাতক্ষীরার বাইরে থেকে শ্রমিক এনে নির্মাণকাজ করার পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে খুলনা থেকে শ্রমিক এনে ভবনের কাঠামোগত কাজ সম্পন্ন করা হয়। তবে পরবর্তী সময়ে মালিকপক্ষ সংগঠনের সঙ্গে আলোচনা ছাড়াই ফিনিশিংয়ের কাজের জন্য সাতক্ষীরার ঠিকাদার সাইদুলকে নিয়োগ দেয়।
বিষয়টি জানার পর সংগঠনের পক্ষ থেকে সাইদুলকে ডেকে আগের সিদ্ধান্তের কথা জানানো হলে তিনি কাজ বন্ধ করে দেন বলে দাবি করেন আব্দুল বারী।
তিনি আরও জানান, পরবর্তীতে ভবন মালিক আগের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে কাজের বিষয়ে পুনর্বিবেচনার আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ অক্টোবর সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভা আহ্বান করা হয়। কিন্তু সভা শুরুর আগমুহূর্তে ঠিকাদার সাইদুল ইসলাম তাঁর কয়েকজন সহযোগী শ্রমিককে নিয়ে সংগঠনের কার্যালয়ে উপস্থিত হন।
এ ঘটনাকে কেন্দ্র করে সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে শারীরিক অসুস্থতার কারণে তিনি কার্যালয় ত্যাগ করেন বলেও জানান।
আব্দুল বারী বলেন, পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে বিরোধ আরও বাড়ে। দুই পক্ষই প্রতিকার চেয়ে পরস্পরের বিরুদ্ধে থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছে। বর্তমানে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি পোস্ট ও বক্তব্য দেওয়া হচ্ছে, যা উভয় পক্ষের সম্মানহানির পাশাপাশি সংগঠনের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি সংগঠনের সভাপতি হিসেবে প্রকৃত ঘটনা সাংবাদিকদের মাধ্যমে সবার সামনে তুলে ধরতে চাই। দীর্ঘদিন ধরে চলা এই বিরোধ দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। সময় যত গড়াবে, পরিস্থিতি তত জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।”
এ সময় তিনি চলমান বিরোধ নিরসনে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য ও কাদা ছোড়াছুড়ি বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
Related Articles
রাজনীতি
গাইবান্ধায় বাদী পক্ষের হামলায় শিশুসহ আহত-৩
গাইবান্ধায় বাদী পক্ষের হামলায় শিশুসহ আহত-৩
রাজনীতি
লালমাই অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
লালমাই অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
রাজনীতি
বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত নৈতিক চরিত্র ও দৃঢ় ঈমানই উত্তম হাতিয়ার-মুহাম্মদ শাহজাহান
বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত নৈতিক চরিত্র ও দৃঢ় ঈমানই উত্তম হাতিয়ার-মুহাম্মদ শাহজাহান
রাজনীতি
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন