সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা নিহত-বেঁচে যাওয়া ১০ মাসের শিশুর স্বজনদের খোঁজ মেলেনি
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা নিহত-বেঁচে যাওয়া ১০ মাসের শিশুর স্বজনদের খোঁজ মেলেনি
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা নিহত-বেঁচে যাওয়া ১০ মাসের শিশুর স্বজনদের খোঁজ মেলেনি
মোঃ ইব্রাহিম খলিল, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাকে হারিয়ে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যাওয়া ১০ মাস বয়সী শিশু বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত শিশুটির স্বজনদের খোঁজ মেলেনি।
নিহত হওয়া মায়ের নাম ফাতেমা আক্তার।
জানা যায়, গত ২৬ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে চট্টগ্রাম থেকে নেত্রকোনাগামী শাপলা পরিবহনের একটি বাস সীতাকুণ্ডের কুমিরা এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
যাত্রীরা বাস থেকে নেমে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি লরি তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই ৩ জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনসহ মোট ৫ জন নিহত হন।
এই দুর্ঘটনায় মা নিহত হলেও কোলে থাকা শিশুটি প্রাণে বেঁচে যায়। বর্তমানে শিশুটি চমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি আছে। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির পরিবারের খোঁজ করছে।
এ ঘটনায় মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
Related Articles
দুঘর্টনা
সীতাকুণ্ডে বিয়ের দাওয়াত থেকে ফেরার পথে লরির ধাক্কায় ব্যবসায়ী নিহত !
সীতাকুণ্ডে বিয়ের দাওয়াত থেকে ফেরার পথে লরির ধাক্কায় ব্যবসায়ী নিহত !
দুঘর্টনা
লাকসামে লরির চাপায় ব্র্যাক এনজিও কর্মকর্তা নিহত ?
লাকসামে লরির চাপায় ব্র্যাক এনজিও কর্মকর্তা নিহত ?
দুঘর্টনা
ব্রাহ্মণপাড়ায় সাপের কামড় ৮ম শ্রেণির ছাত্রীর মৃত্যু়-৫২ সাপ আটক
ব্রাহ্মণপাড়ায় সাপের কামড় ৮ম শ্রেণির ছাত্রীর মৃত্যু়-৫২ সাপ আটক
দুঘর্টনা
নিয়ন্ত্রণহীন লরি ঢুকে পড়ল সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনে
নিয়ন্ত্রণহীন লরি ঢুকে পড়ল সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনে
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন