এইচএসসি ফলাফলে বোর্ড সেরার সপ্তম তালিকায় ব্রাহ্মণপাড়ার গোপালনগর কলেজ
এইচএসসি ফলাফলে বোর্ড সেরার সপ্তম তালিকায় ব্রাহ্মণপাড়ার গোপালনগর কলেজ
এইচএসসি ফলাফলে বোর্ড সেরার সপ্তম
তালিকায় ব্রাহ্মণপাড়ার গোপালনগর কলেজ
সৌরভ মাহমুদ হারুন, কুমিল্লা উত্তরঃ
শিক্ষার মাঠে সাফল্যের উজ্জ্বল স্বাক্ষর রেখেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার গোপালনগর আদর্শ কলেজ। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় প্রথম স্থান অর্জনের পাশাপাশি কুমিল্লা শিক্ষা বোর্ডের সেরা ১০ কলেজের তালিকায় সপ্তম স্থান দখল করেছে প্রতিষ্ঠানটি। ৯৫ দশমিক ৮৩ শতাংশ পাসের হার নিয়ে এ অর্জন শুধু কলেজটির নয়, গোটা ব্রাহ্মণপাড়ার শিক্ষাঙ্গনের জন্যও গৌরবের বার্তা হয়ে এসেছে।
গত শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর কলেজটি থেকে ৪৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৪৬ জন। উত্তীর্ণদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৫ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ জন এবং মানবিক বিভাগে ২৪ জন রয়েছে।
উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর এলাকায় অবস্থিত কলেজটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই মানসম্মত শিক্ষা ও সুশৃঙ্খল পাঠদান কার্যক্রমের মাধ্যমে এগিয়ে চলা প্রতিষ্ঠানটি সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। বিশেষ করে ২০১৮ সালে অধ্যক্ষ আনিসুর রহমান সোহেল দায়িত্ব গ্রহণের পর পরিকল্পিত শিক্ষা কার্যক্রম, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা ও শিক্ষার্থীদের নিবিড় পরিচর্যার মাধ্যমে সাফল্যের ধারায় নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে জানান কলেজ কর্তৃপক্ষ।
অধ্যক্ষ আনিসুর রহমান সোহেল বলেন, এ অর্জন কোনো একক ব্যক্তির কৃতিত্ব নয়; বরং শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। একসময় কলেজটিতে জিপিএ-৫ অর্জনের নজির ছিল না। এখন শিক্ষার্থীরা নিয়মিত জিপিএ-৫ অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করছে। আমাদের স্লোগান ‘উইন নট টু লুজ’।
উপজেলায় সেরার অবস্থান ধরে রাখার পাশাপাশি ২০৩০ সালের মধ্যে পুরো জেলায় শ্রেষ্ঠত্ব অর্জনই আমাদের লক্ষ্য।
কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আসাদ উল্লাহ ভূঁইয়া বলেন, সুশিক্ষিত জাতি গঠনের মহান প্রত্যয় থেকেই কলেজটির যাত্রা শুরু হয়েছিল। সেই লক্ষ্য সামনে রেখে পরিকল্পিতভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এবারের ফলাফল প্রতিষ্ঠানের দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রত্যাশার প্রতিফলন। তিনি এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন।
কলেজের সভাপতি মনিরুজ্জামান ভূঁইয়া বলেন, এ ফলাফল আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় এ সাফল্য এসেছে। কলেজের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধিতে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে।
ইতিমধ্যে এ লক্ষ্যে একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্টদের মতে, সীমিত পরিসর থেকে যাত্রা শুরু করে ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে গোপালনগর আদর্শ কলেজ আজ যে অবস্থানে পৌঁছেছে, তা গ্রামীণ জনপদে মানসম্মত শিক্ষার সম্ভাবনারই উজ্জ্বল দৃষ্টান্ত।
Related Articles
জাতীয়
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
জাতীয়
এইচএসসির ফলাফলে কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে সবাই ফেল, শতভাগ পাস ৪টিতে
এইচএসসির ফলাফলে কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে সবাই ফেল, শতভাগ পাস ৪টিতে
জাতীয়
সীতাকুণ্ডে সাবেক সেনা সদস্য ও ছেলেকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ
সীতাকুণ্ডে সাবেক সেনা সদস্য ও ছেলেকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ
জাতীয়
কারাগারে অপরাধীদের নিরাপদ কমান্ড সেন্টার
কারাগারে অপরাধীদের নিরাপদ কমান্ড সেন্টার
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন