● Breaking
লাকসামে ইসলামী যুব আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণের ৬ষ্ঠ জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত কিশোরগঞ্জে মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত জামায়াতের ৭৭টি জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা এইচএসসিতে সাফল্য ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী-শিক্ষকদের আনন্দ র‍্যালি গৌরীপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে ১৫ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজে বালির বদলে মাটি ব্যবহারের অভিযোগ বুড়িচংয়ে নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ
রাজনীতি

লাকসামে ইসলামী যুব আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণের ৬ষ্ঠ জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
লাকসামে ইসলামী যুব আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণের ৬ষ্ঠ জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত

লাকসামে ইসলামী যুব আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণের ৬ষ্ঠ জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত

লাকসামে ইসলামী যুব আন্দোলন কুমিল্লা জেলা

দক্ষিণের ৬ষ্ঠ জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত



লাকসাম প্রতিনিধিঃ


ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের উদ্যোগে ৬ষ্ঠ জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় লাকসাম পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম।


প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী।



সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ।



বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুহাম্মাদ সাইফুল ইসলাম।



এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি হাফেজ মাওলানা নূরুদ্দীন হামিদী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মাদ শহীদুল্লাহ ভূঁইয়া, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি মাওলানা নূরে আলম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি মুহাম্মদ নূরে আলমসহ জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।



সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি মুফতী হাবিবুন্নবী ইমন।



সম্মেলনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম, যুবসমাজের নৈতিক ও আদর্শিক উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে যুবকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।



এসময় প্রধান অতিথি শায়খে চরমোনাই পরামর্শক্রমে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের ২০২৭-২০২৮ সেশনের কমিটি ঘোষণা ও শপথ বাক্য পাঠ করান। নতুন কমিটির সভাপতি মুফতি হাবিবুন্নবী ইমন, সহ-সভাপতি ডা. আব্দুল মমিন মজুমদার এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান।

Related Articles

আমতলী ইসলামী আন্দোলন নেতার কান্ড-জমি  দখল করতে শতাধিক ফলদ গাছ কেটে সাবাড় রাজনীতি

আমতলী ইসলামী আন্দোলন নেতার কান্ড-জমি দখল করতে শতাধিক ফলদ গাছ কেটে সাবাড়

আমতলী ইসলামী আন্দোলন নেতার কান্ড-জমি দখল করতে শতাধিক ফলদ গাছ কেটে সাবাড়

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
লালমাইতে জামায়াত মনোনিত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভা রাজনীতি

লালমাইতে জামায়াত মনোনিত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

লালমাইতে জামায়াত মনোনিত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন