● Breaking
ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত আমতলী ইসলামী আন্দোলন নেতার কান্ড-জমি দখল করতে শতাধিক ফলদ গাছ কেটে সাবাড় পূর্ব অষ্টগ্রাম-ইকুরদিয়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২ ড্রেজার জব্দ করল পুলিশ খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করবঃ ধর্মমন্ত্রী কায়কোবাদ পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ অষ্টগ্রাম ভূমি অফিসের ২ কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন
রাজনীতি

আমতলী ইসলামী আন্দোলন নেতার কান্ড-জমি দখল করতে শতাধিক ফলদ গাছ কেটে সাবাড়

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
আমতলী ইসলামী আন্দোলন নেতার কান্ড-জমি  দখল করতে শতাধিক ফলদ গাছ কেটে সাবাড়

আমতলী ইসলামী আন্দোলন নেতার কান্ড-জমি দখল করতে শতাধিক ফলদ গাছ কেটে সাবাড়

আমতলী ইসলামী আন্দোলন নেতার কান্ড-জমি

দখল করতে শতাধিক ফলদ গাছ কেটে সাবাড়


মোঃ রিপন মুনসী, আমতলীঃ


ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌর শাখার সভাপতি ও দলীয় মেয়র মনোনীত প্রার্থী মোঃ কামরুজ্জামান পানি উন্নয়ন বোর্ডের জমিতে রোপনকৃত শতাধিক ফলদ গাছ কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গাছ রোপনকারী মোঃ আব্দুর রশিদ খাঁন তার বিরুদ্ধে সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিয়েছেন।



ঘটনা ঘটেছে সোমবার সকালে আমতলী পৌর শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায়। জানাগেছে, আমতলী পৌর শহরের ৪৩/১ পোল্ডারের পুরাতন লঞ্চঘাট এলাকার ২ শতাংশ জমি মোঃ আব্দুর রশিদ খাঁন ভোগদখল করে আসছে।



গত ২৬ বছর আগে ওই জমিতে তিনি আম, জাম ও কাঠালসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছ রোপন করেছেন। ওই গাছ বড় হয়েছে।



সোমবার সকালে ওই গাছ ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌর শাখার সভাপতি ও দলীয় মেয়র মনোনীত প্রার্থী মোঃ কামরুজ্জামান ও তার লোকজন কেটে ফেলেছেন। অভিযোগ রয়েছে, জমি দখল করতে মোঃ কামরুজ্জামান ওই গাছ কেটে ফেলেছেন।



ওইদিন বিকেলে গাছ রোপনকারী মোঃ আব্দুর রশিদ খাঁন আমতলী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। গাছ রোপনকারী মোঃ আব্দুর রশিদ খান বলেন, ২০০০ সালে পানি উন্নয়ন বোর্ডের আমার দখলীয় ২ শতাংশ জমিতে আম, জাম ও কাঠালসহ বিভিন্ন প্রজাতির শতাধিক ফলদ গাছ রোপন করেছি। ওই জমি জোরপুর্বক দখল করতে ইসলামী আন্দোলন নেতা মাওলানা মোঃ কামরুজ্জামান জমির সমুদয় গাছ কেটে ফেলেছে।



এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিয়েছি। তিনি আরো বলেন,দলের প্রভাবখাটিয়ে জমি দখল করতে এ গাছ কেটেছেন। তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবী তার। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী শাখার সভাপতি ও দলীয় মেয়র মনোনীত প্রার্থী মোঃ কামরুজ্জামান বলেন, গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানিনা। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।



আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান বলেন, গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

লালমাইতে জামায়াত মনোনিত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভা রাজনীতি

লালমাইতে জামায়াত মনোনিত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

লালমাইতে জামায়াত মনোনিত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন