● Breaking
কিশোরগঞ্জে মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত জামায়াতের ৭৭টি জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা এইচএসসিতে সাফল্য ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী-শিক্ষকদের আনন্দ র‍্যালি গৌরীপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে ১৫ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজে বালির বদলে মাটি ব্যবহারের অভিযোগ বুড়িচংয়ে নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ রাজশাহীতে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে রাসিক প্রশাসকের ফুল দিয়ে বরণ
জাতীয়

জামায়াতের ৭৭টি জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
জামায়াতের ৭৭টি জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

জামায়াতের ৭৭টি জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

জামায়াতের ৭৭টি জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা


নিজস্ব প্রতিবেদক



বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে। 


বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান।


সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে এসব আমির নির্বাচিত হয়েছেন বলে দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।




ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির হয়েছেন নূরুল ইসলাম বুলবুল এমপি। 



এ ছাড়া রংপুর মহানগরীতে এ টি এম আজম খান, বগুড়া মহানগরীতে আবদুল মালেক, রাজশাহী মহানগরীতে ডা: মো: জাহাঙ্গীর, খুলনা মহানগরীতে অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, বরিশাল মহানগরীতে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, সিলেট মহানগরীতে মো: ফখরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগরীতে মোহাম্মদ নজরুল ইসলাম আমীর নির্বাচিত হয়েছেন।



জেলা পর্যায়ে পঞ্চগড়ে অধ্যাপক মো: ইকবাল হোসাইন, ঠাকুরগাঁওয়ে মোহাম্মদ আলমগীর, দিনাজপুরে ড. মুহাদ্দিস এনামুল হক, নীলফামারীতে অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তার এমপি, লালমনিরহাটে অ্যাডভোকেট আবু তাহের, রংপুরে মাওলানা এনামুল হক, কুড়িগ্রামে অধ্যাপক আজিজুর রহমান সরকার, গাইবান্ধায় মো: আবদুল করিম সরকার এমপি, জয়পুরহাটে মাওলানা গোলাম কিবরিয়া, বগুড়ায় মাওলানা আবদুল হক সরকার, সিরাজগঞ্জে মাওলানা মো: শাহিনুর আলম, পাবনায় অধ্যাপক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জে মাওলানা মো: আবুজর গিফারী, নওগাঁয় মাওলানা মাহফুজুর রহমান, রাজশাহীতে অধ্যাপক আবদুল খালেক, নাটোরে ড. মীর নুরুল ইসলাম, মেহেরপুরে মাওলানা মো: তাজউদ্দীন খান এমপি, কুষ্টিয়ায় অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন, চুয়াডাঙ্গায় অ্যাডভোকেট মো: রুহুল আমিন এমপি, ঝিনাইদহে মাওলানা আবদুল আউয়াল, যশোরে অধ্যাপক মো: গোলাম রসুল এমপি, মাগুরায় অধ্যাপক সাঈদ আহমদ, নড়াইলে অ্যাডভোকেট মো: আতাউর রহমান বাচ্চু এমপি, বাগেরহাটে মাওলানা রেজাউল করিম, খুলনায় অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সাতক্ষীরায় অধ্যাপক শহীদুল ইসলাম, বরগুনায় মাওলানা মো: মহিবুল্লাহ, পটুয়াখালীতে অ্যাডভোকেট নাজমুল আহসান, ভোলায় মাস্টার মু. জাকির হোসেন, বরিশালে ড. মাহফুজুর রহমান, ঝালকাঠিতে অ্যাডভোকেট হাফিজুর রহমান, পিরোজপুরে আব্দুর রব এবং শেরপুরে মাওলানা হাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।


এ ছাড়া ময়মনসিংহ জেলায় মো: আবদুল করিম, নেত্রকোনায় ছাদেক আহমাদ হারিছ, কিশোরগঞ্জে মাওলানা আজিজুল হক, টাঙ্গাইলে আহসান হাবিব মাসুদ, মানিকগঞ্জে হাফেজ মাওলানা মো: কামরুল ইসলাম, গাজীপুর জেলায় মাওলানা সেফাউল হক, মুন্সীগঞ্জে মাওলানা আ. জ. ম. রুহুল কুদ্দুস, ঢাকায় মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, নারায়ণগঞ্জ জেলায় মাসুদুর রহমান গিয়াস, নরসিংদীতে ইব্রাহিম ভূঁইয়া, রাজবাড়ীতে হাসমত আলী, ফরিদপুরে ইমতিয়াজ উদ্দিন আহমদ, গোপালগঞ্জে অধ্যাপক রেজাউল করিম, মাদারীপুরে মাওলানা মোখলিসুর রহমান, শরীয়তপুরে মাওলানা আবদুর রব হাশেমী, সুনামগঞ্জে অ্যাডভোকেট শামসুদ্দিন, সিলেট জেলায় মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজারে ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী, হবিগঞ্জে মাওলানা কাজী মোখলিছুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা মুহা. মোবারক হোসাইন, কুমিল্লা উত্তরে অধ্যাপক মো: আবদুল মতিন, কুমিল্লা দক্ষিণে অ্যাডভোকেট মো: শাহজাহান, চাঁদপুরে মাওলানা বিলাল হোসেন মিয়াজী, ফেনীতে মুফতি আবদুল হান্নান, নোয়াখালীতে মো: ইসহাক খন্দকার, লক্ষ্মীপুরে এ আর হাফিজুল্লাহ, চট্টগ্রাম উত্তরে আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম দক্ষিণে আনোয়ারুল আলম চৌধুরী, কক্সবাজারে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, খাগড়াছড়িতে মিনহাজুর রহমান, রাঙামাটিতে অধ্যাপক মোহাম্মদ আবদুল আলীম এবং বান্দরবানে এস এম আবদুছ ছালাম আজাদ নির্বাচিত হয়েছেন।


দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত জেলা ও মহানগর আমিরদের তালিকা দেয়া হয়েছে।

Related Articles

গৌরীপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয়

গৌরীপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গৌরীপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
নিয়ামতপুরে ১৫ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজে বালির বদলে মাটি ব্যবহারের অভিযোগ জাতীয়

নিয়ামতপুরে ১৫ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজে বালির বদলে মাটি ব্যবহারের অভিযোগ

নিয়ামতপুরে ১৫ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজে বালির বদলে মাটি ব্যবহারের অভিযোগ

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
রাজশাহীতে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে রাসিক প্রশাসকের ফুল দিয়ে বরণ জাতীয়

রাজশাহীতে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে রাসিক প্রশাসকের ফুল দিয়ে বরণ

রাজশাহীতে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে রাসিক প্রশাসকের ফুল দিয়ে বরণ

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন