কিশোরগঞ্জে মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
কিশোরগঞ্জে মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াতের আলোচিত সহযোগী সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামানকে (৪০) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে। আহত শাহরিয়ার জামানকে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বুধবার রাত পৌনে ১০টার দিকে মোবাইলফোনে ছেলের ছুরিকাঘাতে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
আখতারুজ্জামান রঞ্জন জানান, বুধবার সন্ধ্যায় গচিহাটা বাজারে গিয়েছিলেন তার ছেলে শাহরিয়ার জামান। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার উদ্যোগ নেয়া হয়।
আখতারুজ্জামান রঞ্জন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি জানান, এ বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন।
এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে কটিয়াদী থানা-পুলিশ।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
Related Articles
রাজনীতি
আমতলী ইসলামী আন্দোলন নেতার কান্ড-জমি দখল করতে শতাধিক ফলদ গাছ কেটে সাবাড়
আমতলী ইসলামী আন্দোলন নেতার কান্ড-জমি দখল করতে শতাধিক ফলদ গাছ কেটে সাবাড়
রাজনীতি
লালমাইতে অবৈধভাবে দখল করা সরকারি রাস্তা উদ্ধার
লালমাইতে অবৈধভাবে দখল করা সরকারি রাস্তা উদ্ধার
রাজনীতি
লালমাইতে জামায়াত মনোনিত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভা
লালমাইতে জামায়াত মনোনিত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভা
রাজনীতি
সোনাইমুড়ীতে অজ্ঞতা ব্যক্তিকে বাঁচাতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
সোনাইমুড়ীতে অজ্ঞতা ব্যক্তিকে বাঁচাতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন