এইচএসসিতে সাফল্য ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী-শিক্ষকদের আনন্দ র্যালি

সৌরভ মাহমুদ হারুন, কুমিল্লা উত্তরঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করে প্রশংসিত হয়েছে মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ। ধারাবাহিক সাফল্যের এ অর্জনে শিক্ষক-শিক্ষার্থী ও কলেজ পরিবারের মধ্যে বইছে আনন্দের বন্যা।
সাফল্যের উচ্ছ্বাস ছড়িয়ে দিতে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও উদ্যাপনের মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে পুরো কলেজ প্রাঙ্গণ।
বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে আনন্দ র্যালিটি বের করা হয়। কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেনের নেতৃত্বে র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
র্যালিতে একাদশ ও দ্বাদশ শ্রেণির বিপুলসংখ্যক শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও অংশ নেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উচ্ছ্বাস আর আনন্দ-উল্লাসে র্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
কলেজ সূত্রে জানা যায়, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখেছে। এ ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের নিবিড় পাঠদান এবং সম্মিলিত প্রচেষ্টার অর্জনকে উদ্যাপন করতেই এ আনন্দ র্যালির আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের এমন সাফল্য কেবল একটি পরীক্ষার ফলাফল নয়, বরং শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রযাত্রা ও শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। এ অর্জন আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জন এবং শিক্ষার পরিবেশকে সমৃদ্ধ করতে শিক্ষক-শিক্ষার্থীদের নতুন করে অনুপ্রাণিত করবে—এমন প্রত্যাশা কলেজ পরিবারের।
Related Articles
শিক্ষা-সাহিত্য
ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত
ভেড়ামারা সরকারি মহিলা কলেজে এ নবীন-বরণ অনুষ্ঠিত
শিক্ষা-সাহিত্য
পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ
পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ
শিক্ষা-সাহিত্য
ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২ গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল
ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২ গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল
শিক্ষা-সাহিত্য
বুড়িচং আবদুল মতিন খসরু কলেজে পাশের হার ৯৭.৪২
বুড়িচং আবদুল মতিন খসরু কলেজে পাশের হার ৯৭.৪২
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন