● Breaking
লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মসজিদ কমিটি নিয়ে বিরোধ-হামলায় বিএনপি নেতার মৃত্যু ! মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার গৌরীপুর সিধলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত ভারতের বিশ্ববিদ্যালয় মুসলিম তরুণী নাশরা নাইম ভিপি হয়ে ১০৫ বছরের ইতিহাস ভাঙলেন মনোহরগঞ্জে মাদকের বিরোধী ফুটবল খেলা অনুষ্ঠিত লালমাইয়ে ক্রিকেট হকার প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
রাজনীতি

মসজিদ কমিটি নিয়ে বিরোধ-হামলায় বিএনপি নেতার মৃত্যু !

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
মসজিদ কমিটি নিয়ে বিরোধ-হামলায় বিএনপি নেতার মৃত্যু !

মসজিদ কমিটি নিয়ে বিরোধ-হামলায় বিএনপি নেতার মৃত্যু !

মসজিদ কমিটি নিয়ে বিরোধ-হামলায় বিএনপি নেতার মৃত্যু !




শেরপুর প্রতিনিধি:


শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবু সালেহ আহমেদ (৬০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত আবু সালেহ আহমেদ ওই গ্রামের মরহুম আব্দুর রহমানের ছেলে। তিনি ভারুয়া বাজার জামে মসজিদের বর্তমান সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি নলকুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সুজা উদ্দিন।


স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ দিন আগে ভারুয়া বাজার জামে মসজিদের সভাপতি নির্বাচিত হন আবু সালেহ আহমেদ। তবে তাঁর সভাপতি নির্বাচিত হওয়া নিয়ে একই গ্রামের ছবের আলী তালুকদারের ছেলে আব্দুল মতিন ও তাঁর সহযোগীদের আপত্তি ছিল।


শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ভেতরে এ নিয়ে মতিনের পক্ষের লোকজন আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মতিনের পক্ষের লোকজন আবু সালেহ আহমেদের ওপর হামলা চালান। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।


পরে মুসল্লিরা তাঁকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


খবর পেয়ে ঝিনাইগাতী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।


ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

Related Articles

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন