● Breaking
এনসিপি নেতার পিতার মৃত্যুতে সমবেদনা জানাতে ছুটে এলেন বিএনপি নেতা সালাহ উদ্দিন ভেড়ামারায় গ্রীষ্মকালীন টমেটো চাষে যুবকের সাফল্য ভেড়ামারায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন জিপিএ-৫ প্রাপ্তদের মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সংবর্ধনা প্রদান কুমিল্লা-৫ আসনের এমপিকে কংশনগর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান বুড়িচংয়ে ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার লভ্যাংশ না পেয়ে লাকসাম সুরক্ষা সিটির অফিসের নিয়ন্ত্রণ নিলেন বিনিয়োগকারীরা
রাজনীতি

বেড়ায়‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
বেড়ায়‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত

বেড়ায়‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত

বেড়ায়‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত




মোঃ রিফাত , পাবনাঃ


পাবনার বেড়ায় যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে।



উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।




শনিবার (০৭ নভেম্বর ২০২৬) আয়োজিত এসব কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


দিবসটি উপলক্ষে সকাল ১০:০০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে (অডিটোরিয়ামে) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য এ, কে, এম, সেলিম রেজা হাবিব।




সভায় বক্তারা ঐতিহাসিক ৭ই নভেম্বরের পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিনটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় এক অবিস্মরণীয় মাইলফলক।



দিবসটির আদর্শ ধারণ করে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।



অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাদের বিশেষভাবে সম্মান জানানো হয়।


দিবসটি পালনে বেড়া উপজেলায় বিভিন্ন আকর্ষণীয় কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-পতাকা উত্তোলন ও সাজসজ্জা: সকালে সকল সরকারি ও বেসরকারি ভবনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বেড়া পৌরসভার প্রধান প্রধান সড়কসমূহ জাতীয় পতাকা ও ফেস্টুনে সুসজ্জিত করা হয়।




জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে উপজেলার সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে মিলাদ-মাহফিল, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।



সকাল সাড়ে ১১টায় উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে একটি মনোজ্ঞ দেশাত্মবোধক গানের আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


দিবসটি উপলক্ষে বেড়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

বিকেল ৪টায় বেড়া সরকারি বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে (জুবিলি মাঠ) একটি প্রীতি প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়, যা দর্শকদের দারুণ আনন্দ দেয়। দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা এবং বিভিন্ন বিষয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।



পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পাবনার বেড়ায় অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়।

Related Articles

এনসিপি নেতার পিতার মৃত্যুতে সমবেদনা জানাতে ছুটে এলেন বিএনপি নেতা সালাহ উদ্দিন রাজনীতি

এনসিপি নেতার পিতার মৃত্যুতে সমবেদনা জানাতে ছুটে এলেন বিএনপি নেতা সালাহ উদ্দিন

এনসিপি নেতার পিতার মৃত্যুতে সমবেদনা জানাতে ছুটে এলেন বিএনপি নেতা সালাহ উদ্দিন

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
কুমিল্লা-৫ আসনের এমপিকে কংশনগর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান রাজনীতি

কুমিল্লা-৫ আসনের এমপিকে কংশনগর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

কুমিল্লা-৫ আসনের এমপিকে কংশনগর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন