● Breaking
দেশের প্রায় ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী লাকসামে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত কিশোর গ্যাংয়ের হামলায় শিক্ষার্থী আহত-দেওয়া হলো না পরীক্ষা স্ত্রীকে মারধর ও যৌতুক দাবির অভিযোগে ইউপি চেয়ারম্যান কারাগার সালিশে নারীকে জুতাপেটা-ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ব্যবসা-বানিজ্য

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন




এস এম খলিলুর রহমান রাজু, হবিগঞ্জঃ


হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আদর্শ বাজারে পূবালী ব্যাংক পিএলসির ইলেকট্রনিক ব্যাংকিং বুথের শুভ উদ্বোধন করা হয়েছে।


সোমবার (৯ নভেম্বর) সকালে আদর্শ বাজারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক হবিগঞ্জ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক সমবারু চন্দ্র মহন্ত।


তিনি বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ইলেকট্রনিক ব্যাংকিং বুথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, আর্থিক লেনদেনে স্বচ্ছতা, নিরাপত্তা ও গতিশীলতা নিশ্চিত করতে আধুনিক ব্যাংকিং সেবার বিকল্প নেই। এ উদ্যোগের মাধ্যমে বানিয়াচংয়ের মানুষের ব্যাংকিং সেবায় নতুন মাত্রা যুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান, আদর্শ বাজার ব্যসায়ী কল্যান সমিতির কল্যান সমিতির সভাপতি মছলন্দ আলী, সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং আইডিয়েল কলেজের অধ্যক্ষ ফরিদ হোসেন, পূবালী ব্যাংক পিএলসির সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



উল্লেখ্য, আদর্শ বাজারে এ ইলেকট্রনিক ব্যাংকিং বুথ চালুর ফলে স্থানীয়় জনগণ আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা গ্রহণের আরও একটি সুযোগ পেলেন।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানিয়াচং আইডিয়েল কলেজের অধ্যক্ষ ফরিদ হোসেন, বানিয়াচং বড় বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান, আদর্শ বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মো: মছলন্দ আলী, সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমান. বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, পূবালি ব্যাংক বানিয়াচং শাখার ব্যবস্থাপক বিধান চন্দ্র রায়, গুনিনগঞ্জ শাখার ব্যবস্থাপক দেওয়ান মোজাহিদুল ইসলাম,আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আশীষ রঞ্জন দেব, এডিসি কর্মকর্তা মো: আরিফুল ইসলাম,আঞ্চলিক কার্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ার মোঃ তায়েদুর রহমান প্রমুখ।


ইলেকট্রনিক ব্যাংকিং বুথে গ্রাহকরা ২৪ ঘন্টা টাকা উত্তোলন ও জমা দিতে পারবেন।


এছাড়া একজন অফিসার প্রতিদিন সেখানে দায়িত্ব পালন করবেন। তিনি হিসাব খোলাসহ অন্যান্য ব্যাংকিং সেবায় গ্রাহকদের সহযোগিতা করবেন

Related Articles

লভ্যাংশ না পেয়ে লাকসাম সুরক্ষা সিটির অফিসের নিয়ন্ত্রণ নিলেন বিনিয়োগকারীরা ব্যবসা-বানিজ্য

লভ্যাংশ না পেয়ে লাকসাম সুরক্ষা সিটির অফিসের নিয়ন্ত্রণ নিলেন বিনিয়োগকারীরা

লভ্যাংশ না পেয়ে লাকসাম সুরক্ষা সিটির অফিসের নিয়ন্ত্রণ নিলেন বিনিয়োগকারীরা

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন