● Breaking
স্ত্রীকে মারধর ও যৌতুক দাবির অভিযোগে ইউপি চেয়ারম্যান কারাগার সালিশে নারীকে জুতাপেটা-ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার কুমিল্লা সরকারি সিটি কলেজে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন সীতাকুণ্ডে এনসিপি নেতার পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কবর জিয়ারত লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-২
জাতীয়

সালিশে নারীকে জুতাপেটা-ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
সালিশে নারীকে জুতাপেটা-ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

সালিশে নারীকে জুতাপেটা-ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

সালিশে নারীকে জুতাপেটা-ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত



সৌরভ মাহমুদ হারুন, কুমিল্লাি উত্তরঃ



কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পরকীয়ার অভিযোগ তুলে গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।



স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে পদ থেকে অপসারণ করা হবে না, সে বিষয়ে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

​ঘটনার পটভূমি


​স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর ইউনিয়নের চারিপাড়া গ্রামের প্রবাসী এক নারীর সঙ্গে স্থানীয় বিল্লাল হোসেন নামের এক যুবকের পরকীয়ার সম্পর্ক রয়েছে—এমন অভিযোগ তুলে গ্রামে একটি সালিশ বৈঠক ডাকা হয়।



​সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সালিশে উপস্থিত শত শত মানুষের সামনে ২৪-২৫ বছর বয়সি ওই নারীকে মাটিতে বসিয়ে জুতাপেটা করছেন ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন নিজে। একপর্যায়ে তিনি ওই নারীর মাথা নিচের দিকে চেপে ধরে পেটে জুতা দিয়ে আঘাত করেন। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে এবং সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।




স্থানীয়দের প্রশ্ন ছিল, এ ধরনের বিচার করার বা আইন নিজের হাতে তুলে নেওয়ার একচ্ছত্র ক্ষমতা চেয়ারম্যানকে কে দিয়েছে ?




​গত ৮ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার সিনিয়র সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চেয়ারম্যান ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সালিশে নারীকে প্রহারের ঘটনা তদন্তে প্রমাণিত হয়েছে। চেয়ারম্যানের এই অপরাধমূলক কার্যক্রম স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর পরিপন্থী এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ আইনবহির্ভূত।



​একই দিনে জারি করা আরেকটি পৃথক স্মারকে চেয়ারম্যান ফরিদ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী কেন তাকে চূড়ান্তভাবে পদ থেকে অপসারণ করা হবে না, তার লিখিত জবাব জেলা প্রশাসকের মাধ্যমে আগামী ১০ কার্যদিবসের মধ্যে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।



​এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম জানিয়েছেন, তিনি এসংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

Related Articles

সীতাকুণ্ডে এনসিপি নেতার পিতার  আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কবর জিয়ারত জাতীয়

সীতাকুণ্ডে এনসিপি নেতার পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কবর জিয়ারত

সীতাকুণ্ডে এনসিপি নেতার পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কবর জিয়ারত

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন