● Breaking
দেশের প্রায় ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী লাকসামে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত কিশোর গ্যাংয়ের হামলায় শিক্ষার্থী আহত-দেওয়া হলো না পরীক্ষা স্ত্রীকে মারধর ও যৌতুক দাবির অভিযোগে ইউপি চেয়ারম্যান কারাগার সালিশে নারীকে জুতাপেটা-ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
জাতীয়

লাকসামে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
লাকসামে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

লাকসামে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

লাকসামে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত


লাকসাম প্রতিনিধিঃ


হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কুমিল্লা জেলা জোন-২-এর লাকসাম উপজেলা শাখার উদ্যোগে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।



মঙ্গলবার (১০ নভেম্বর) দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় লাকসাম উপজেলার ২৪টি মাদরাসার ২৪৫ জন হাফেজ শিক্ষার্থী অংশ নেয়।



উপজেলার ডুরিয়া বিষ্ণুপুরে অবস্থিত জুলফে আলী মোমেনা খাতুন মাদরাসা কমপ্লেক্স ক্যাম্পাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের বিচারকমণ্ডলী প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনা করেন।



দিনব্যাপী প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কুমিল্লা জেলা জোন-২-এর সভাপতি হাফেজ ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ উল্লাহ, লাকসাম উপজেলা শাখার সভাপতি হাফেজ মাঈনুদ্দীন ও সাধারণ সম্পাদক হাফেজ আশেক এলাহীসহ জেলা ও উপজেলা কমিটির দায়িত্বশীল নেতারা।



অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মজির আহমেদ, লাকসাম পৌরসভার সাবেক মেয়র আলহাজ মফিজুর রহমান এবং জুলফে আলী মোমেনা খাতুন মাদরাসা কমপ্লেক্সের পরিচালক মাওলানা জহিরুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

Related Articles

দেশের প্রায় ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাধুলা

দেশের প্রায় ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের প্রায় ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন