● Breaking
শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক-১ অষ্টগ্রামে জামে মসজিদ কমিটির সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রকাশকের জানাজায় মানুষের ঢল সোনাইমুড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস অনলাইনে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী জারিয়া-ময়মনসিংহ রেলপথে চোরাচালানের অভিযোগে নজরদারী নিয়ে প্রশ্ন লাকসামে ইসলামী যুব আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণের ৬ষ্ঠ জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত
খেলাধুলা

সোনাইমুড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস অনলাইনে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
সোনাইমুড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস অনলাইনে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী

সোনাইমুড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস অনলাইনে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী

সোনাইমুড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস অনলাইনে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী



জসিম উদ্দিন রাজ, নোয়াখালী উত্তরঃ


নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে সারাদেশের ন্যায় নতুন কুঁড়ি স্পোর্টস অনলাইনে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।



৫ ই নভেম্বর ২০২৬ইং বিকেল ৩ ঘটিকার সময় খুলনা জেলা স্টেডিয়াম মাঠে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টস শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় একযোগে অনলাইনে সারাদেশের ন্যায় নোয়াখালী জেলার সোনাইমুড়ীতেও শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।



বৃহস্পতিবার ৩ ঘটিকার সময় নোয়াখালী জেলার সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বড় পর্দায় মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমানের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আকতার।



এ সময় উপস্থিত ছিলেন,সোনাইমুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহতাসেম বিল্লাহ, উপজেলা সমাজসেবা অফিসার ইমরান হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার নারগিস আরা বেগম, উপজেলা আইটি অফিসার সিরাতুল ইসলাম টুটুল, সোনাইমুড়ী পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়েরাব্বি মাহবুব, সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিক উল্ল্যা, নিলামহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রহমান, সোনাইমুড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব ওমর শরীফ সোহাগ, পৌর বিএনপি'র সদস্য গোলাম ফারুক টুটুন, উপজেলা নির্বাহীর সিএ ফাহিম, বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আগত চেয়ারম্যানগন ,১০টি ইউনিয়ন থেকে আগত নতুন কুঁড়ির অ্যাথলেটিক বিন্দুসহ প্রমুখ ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

Related Articles

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন