● Breaking
শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক-১ অষ্টগ্রামে জামে মসজিদ কমিটির সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রকাশকের জানাজায় মানুষের ঢল সোনাইমুড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস অনলাইনে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী জারিয়া-ময়মনসিংহ রেলপথে চোরাচালানের অভিযোগে নজরদারী নিয়ে প্রশ্ন লাকসামে ইসলামী যুব আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণের ৬ষ্ঠ জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত
জাতীয়

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক-১

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক-১

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক-১

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক-১


মো: ফখর উদ্দিন, সেনবাগঃ


সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে ৬২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সৈয়দ নুর (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়।



বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১২টা ৪০ মিনিটে সেনবাগ উপজেলার কবিলপুর ইউনিয়নের ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে সেনবাগ থানা পুলিশ।


উদ্ধারকৃত ইয়াবার ওজন ৬ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৬ লাখ টাকা।



পুলিশ জানায়, ইয়াবাগুলো কক্সবাজারের টেকনাফ থেকে সংগ্রহ করে নোয়াখালীর চরজব্বর হয়ে নরসিংদীতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় মিনি ট্রাকের চালক মো. শাহেদ (৩৫) পালিয়ে যায়।



এ ঘটনায় আটক ব্যক্তিসহ পলাতক আসামিদের বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন