● Breaking
শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক-১ অষ্টগ্রামে জামে মসজিদ কমিটির সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রকাশকের জানাজায় মানুষের ঢল সোনাইমুড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস অনলাইনে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী জারিয়া-ময়মনসিংহ রেলপথে চোরাচালানের অভিযোগে নজরদারী নিয়ে প্রশ্ন লাকসামে ইসলামী যুব আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণের ৬ষ্ঠ জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত
জাতীয়

অষ্টগ্রামে জামে মসজিদ কমিটির সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
অষ্টগ্রামে জামে মসজিদ কমিটির সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

অষ্টগ্রামে জামে মসজিদ কমিটির সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

অষ্টগ্রামে জামে মসজিদ কমিটির সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ


শাহিন মিয়া, অষ্টগ্রামঃ


কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম বাজার জামে মসজিদের তহবিলের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ না করার অভিযোগকে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। মসজিদের মেয়াদোত্তীর্ণ সভাপতি ও অষ্টগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোয়াজ্জেম হোসেন ইয়াকুবের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তহবিলের হিসাব না দেওয়া, হিসাব চাইতে গেলে দলীয় প্রভাব দেখিয়ে হুমকি প্রদান এবং মসজিদের অর্থ ব্যক্তিগত ব্যবসায় ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয় মুসল্লিরা।


এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মুসল্লিদের পক্ষে মো. শাহাব উদ্দিন ঠাকুর (নোয়াব) সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁদের অভিযোগ তুলে ধরেন।


লিখিত বক্তব্যে তিনি জানান, পূর্ব অষ্টগ্রাম বাজার জামে মসজিদের মেয়াদোত্তীর্ণ সভাপতি ও সাধারণ সম্পাদক প্রায় দুই বছর ধরে মসজিদের তহবিলের আয়-ব্যয়ের হিসাব মুসল্লি এবং মসজিদ কমিটির কাছে প্রকাশ করছেন না। মুসল্লিরা বারবার হিসাব জানতে চাইলে তাঁদের দলীয় প্রভাব দেখিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।


এ ছাড়া মসজিদের তহবিলে জমা হওয়া অর্থ ব্যক্তিগত ব্যবসা পরিচালনায় ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। এতে মসজিদের অর্থের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।


মুসল্লিদের বক্তব্য, মসজিদ কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়। ধর্মপ্রাণ মুসল্লিদের দান, অনুদান ও বিভিন্ন উৎস থেকে সংগৃহীত অর্থ একটি পবিত্র আমানত। এ অর্থের প্রতিটি টাকার যথাযথ হিসাব থাকা এবং তা মুসল্লিদের সামনে স্বচ্ছভাবে উপস্থাপন করা সংশ্লিষ্ট কমিটির নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব।


তাঁরা আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান পবিত্র স্থান এই স্থান কুলষিত করেছে শাহ মোয়াজ্জেম হোসেন ইয়াকুব । শাহ মোয়াজ্জেম হোসেন ইয়াকুব এর সাথে যোগাযোগ করতে গেলে তিনি বলেন,আমি মিটিং এ ব্যস্ত আছি।

Related Articles

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন