● Breaking
রক্তমাখা নবজাতক কন্যাসন্তানকে অন্যের জিম্মায় রেখে পালিয়েছে মা মাদারীপুর সদরের ‘চরলক্ষ্মীপুর উত্তর পাড় তরুণ সমাজ’ সংগঠনের আত্মপ্রকাশ বুড়িচংয় চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে সড়ক সংস্কার লাকসাম উত্তরদা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠক ঢাকা মহানগরী উত্তরের জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত নোয়াখালীর চর আজমল ভূমিহীন বাজার সম্পূর্ণ মেঘনার গর্ভে বিলীন-হুমকির মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয় ! লালমাইয়ে জাতীয় নাগরিক পার্টি মতবিনিময় সভা অনুষ্ঠিত
খেলাধুলা

মাদারীপুর সদরের ‘চরলক্ষ্মীপুর উত্তর পাড় তরুণ সমাজ’ সংগঠনের আত্মপ্রকাশ

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
মাদারীপুর সদরের ‘চরলক্ষ্মীপুর উত্তর পাড় তরুণ সমাজ’ সংগঠনের আত্মপ্রকাশ

মাদারীপুর সদরের ‘চরলক্ষ্মীপুর উত্তর পাড় তরুণ সমাজ’ সংগঠনের আত্মপ্রকাশ


মোল্লা তানিয়া ইসলাম তমা,মাদারীপুরঃ


সমাজকে আলোকিত ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করার লক্ষ্যে, চরলক্ষ্মীপুর উত্তর পাড় তরুণ সমাজ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে । এলাকার তরুণদের অংশগ্রহণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করাই সংগঠনটির মুল উদ্দেশ্য । 



শিক্ষা, সচেতনতা বৃদ্ধি, পরিবেশ রক্ষা, মাদক দমন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো সামাজিক নানা উদ্যোগের আশাবাদ ব্যক্ত করেন সংগঠনটির সকল সদস্য বৃন্দ। 


শুক্রবার ( ২৩শে অক্টোবর) বিকেলে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষ্মীপুর উত্তর পাড় গৌড়া বাড়ী জামে মসজিদ মাঠ  

প্রাঙ্গণে সংগঠনটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে, সংগঠনটির সদস্যদের মাঝে "চরলক্ষ্মীপুর উত্তর পাড় তরুণ সমাজ" মুদ্রিত টি সাট বিতরণ করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয় । সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা তাদের বক্তৃতায় বলেন, 

একটি সচেতন, শিক্ষিত ও মানবিক সমাজ গড়ে তুলতে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে তারা বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং তরুণদের সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন