সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত-৫
সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত-৫
সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত-৫
মো ইব্রাহিম খলিল, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরা রয়েল গেট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।
আজ সোমবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে নেত্রকোনাগামী শাপলা পরিবহনের একটি বাস কুমিরা এলাকায় পৌঁছলে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চালক বাসটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে মেরামতের চেষ্টা কর ছিলেন।
এ সময় কয়েকজন যাত্রী নেমে সড়কের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন।
হঠাৎ পেছন থেকে আসা একটি দ্রুতগতির কনটেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসকে যাত্রীদের সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে ইব্রাহিম (৬) ও স্বপ্না (২৬) নামে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাদের বাড়ি নেত্রকোনা জেলায়। বাকি তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে। আহতদের অবস্থাও আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। লরিটি জব্দ করা হয়েছে কিনা এবং চালক পলাতক কিনা সে বিষয়ে পুলিশের বক্তব্য এখনও পাওয়া যায়নি।
Related Articles
দুঘর্টনা
বান্দরবানের লামায় বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু !
বান্দরবানের লামায় বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু !
দুঘর্টনা
কিশোরগঞ্জ অষ্টগ্রামে বাইক এক্সিডেন্ট করে নিহত-১
কিশোরগঞ্জ অষ্টগ্রামে বাইক এক্সিডেন্ট করে নিহত-১
দুঘর্টনা
একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে ভাগ্নের হাতে মামা খুন !
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
দুঘর্টনা
বুড়িচংয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ জনসহ আহত-১৫
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন