কুমিল্লায় সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতি
কুমিল্লায় সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতি
কুমিল্লায় সুন্দরবন কুরিয়ারের কাভার্ড
ভ্যানে অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতি
সৌরভ মাহমুদ হারুন, কুমিল্লা উত্তরঃ
কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেলবাহী একটি কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আগুনে গাড়ির ভেতরে থাকা মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
এতে বিপুল আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ কপ্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার রাতে ঢাকা থেকে বিভিন্ন ধরনের পার্সেল ও মালামাল নিয়ে কাভার্ড ভ্যানটি আলেখারচর বিশ্বরোডে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে এসে দাঁড়ায়।
বৃহস্পতিবার সকালে হঠাৎ গাড়ির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। এ সময় চালক দ্রুত গাড়িটি সরিয়ে পেট্রোল পাম্পের সামনের স্থান থেকে মুক্তিযুদ্ধের কর্নারসংলগ্ন এলাকায় নিয়ে যান এবং ফায়ার সাখবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান।
সম্মিলিত প্রচেষ্টায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় গাড়ির ভেতর থেকে কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হলেও কতটুকু মালামাল পুড়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কুমিল্লা কান্দিরপাড় কার্যালয়ের কর্মকর্তা মো. ইয়াসিন জানান, কাভার্ড ভ্যানটিতে ঢাকা থেকে আনা বিভিন্ন ধরনের পার্সেল ও মালামাল ছিল। গাড়ির ভেতরে থাকা যন্ত্রাংশের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা সম্কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িটির ভেতর থেকে ধীরে ধীরে ধোঁয়া বের হতে দেখা যায়।
পরে চালক গাড়িটি অন্যত্র সরিয়ে নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। গাড়ির ভেতরে থাকা কোনো দাহ্য পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
ঘটনা এদিকে, অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানতে আলেখারচর বিশ্বরোড কার্যালয়ের ইনচার্জ মো. ইসমাইল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়অগ্নিকাণ্ডের নেপথ্যে কী কারণ ছিল, গাড়িতে থাকা মালামালের কতটুকু ক্ষতি হয়েছে এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ কত—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট।
Related Articles
জাতীয়
কারাগারে অপরাধীদের নিরাপদ কমান্ড সেন্টার
কারাগারে অপরাধীদের নিরাপদ কমান্ড সেন্টার
জাতীয়
মেডিকেল কলেজে শিক্ষক সংকট মেটাতে অবসরপ্রাপ্তদের ফেরাচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মেডিকেল কলেজে শিক্ষক সংকট মেটাতে অবসরপ্রাপ্তদের ফেরাচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
জাতীয়
স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ ৪ দফা দাবিতে এনসিপির বিক্ষোভ
স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ ৪ দফা দাবিতে এনসিপির বিক্ষোভ
জাতীয়
সীতাকুণ্ডে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞার শেষ দিনে ১০ জেলের কারাদণ্ড-৫০ লাখ টাকার জাল জব্দ
সীতাকুণ্ডে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞার শেষ দিনে ১০ জেলের কারাদণ্ড-৫০ লাখ টাকার জাল জব্দ
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন