পা দিয়ে লিখে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন সীতাকুণ্ডের রাব্বি
পা দিয়ে লিখে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন সীতাকুণ্ডের রাব্বি
পা দিয়ে লিখে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন সীতাকুণ্ডের রাব্বি
মো. ইব্রাহিম খলিল, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
দুই হাত নেই, পা দিয়ে লিখেই এসএসসির পর এবার এইচএসসিতেও জিপিএ-৫ পেয়ে দেশজুড়ে আলোচনায় আসা সীতাকুণ্ডের রফিকুল ইসলাম রাব্বির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (২ নভেম্বর) সকালে ভাটিয়ারী ইউনিয়নের পূর্ব হাসনাবাদ গ্রামের ভাড়া বাসা থেকে রাব্বি সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কার্যালয়ে আসে।
এ সময় স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা তার সাক্ষাৎকার গ্রহণ করেন।
এ সময় সংবাদবিডি২৪.কম এর জেলা প্রতিনিধি মো. ইব্রাহিম খলিল উপস্থিত ছিলেন।
এ সময় ইউএনও রাব্বির জীবিকা নির্বাহ ও পড়ালেখার খরচের সংস্থানের আশ্বাস দেন।
তাকে একটি দোকান, একটি ঘর এবং খাস জমি বন্দোবস্তের ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানান।
তাৎক্ষণিকভাবে কিছু নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়।
জানা যায়, রাব্বি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বজলুর রহমান ও রোজি আক্তার দম্পতির বড় ছেলে।
২০১৬ সালের ৫ অক্টোবর ভাটিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে পড়ার সময় মধ্যাহ্ন বিরতিতে ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই হাত হারায় সে।
হাত হারানোর পর মুখ দিয়ে লিখে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ ৪.৮৩ পায়।
পরে ষষ্ঠ শ্রেণি থেকে পা দিয়ে লেখা রপ্ত করে।
২০২৪ সালে হাজী টিএসি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ এবং এবার চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করে।
রাব্বি বলেন, "কলেজ অনেক দূরে হওয়ায় নিয়মিত যেতে পারিনি। অনলাইন ক্লাস আর ইউটিউব দেখে পড়েছি। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাই।"
ইউএনও বলেন, "রাব্বি শুধু সীতাকুণ্ড নয়, পুরো দেশের জন্য অনুপ্রেরণা। তার উচ্চশিক্ষা যাতে থেমে না যায়, সেজন্য প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।" তিনি সকলের কাছে রাব্বির জন্য দোয়া চান।
Related Articles
জাতীয়
লালমাইতে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় রহমতপুর মাদ্রাসা ৩০ পারা গ্রুপে প্রথমসহ ৬টি পুরস্কার লাভ
লালমাইতে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় রহমতপুর মাদ্রাসা ৩০ পারা গ্রুপে প্রথমসহ ৬টি পুরস্কার লাভ
জাতীয়
গৌরীপুরে নিজামউদ্দিন আউলিয়ার মাজারের গাছ ও জমি রক্ষায় ইউএনওর বরাবর অভিযোগ
গৌরীপুরে নিজামউদ্দিন আউলিয়ার মাজারের গাছ ও জমি রক্ষায় ইউএনওর বরাবর অভিযোগ
জাতীয়
বর্হিদেশে পাচারকালে ৩০১ বস্তা ইউরিয়া ২ ট্রাক সারসহ আটক-৮
বর্হিদেশে পাচারকালে ৩০১ বস্তা ইউরিয়া ২ ট্রাক সারসহ আটক-৮
জাতীয়
লালমাইতে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
লালমাইতে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন