লালমাইতে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
লালমাইতে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
লালমাইতে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
লালমাই প্রতিনিধিঃ
কুমিল্লার লালমাই উপজেলায় শতাধিক হিফজ শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
আজ রবিবার (১ নভেম্বর ২০২৬) সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন মাদরাসার শতাধিক প্রতিভাবান হিফজ শিক্ষার্থীর অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জাতীয় হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে ২০২৬-২৭ সেশনের জেলা পর্যায়ের এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীরা পবিত্র কোরআনের হিফজ, সুন্দর তিলাওয়াত ও বিশুদ্ধ তাজবিদের মাধ্যমে নিজেদের মেধা ও যোগ্যতার পরিচয় তুলে ধরে।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারীগণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ইয়াসিন শরীফ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী মাসউদ, হাফেজ ক্বারী ইয়াকুব আলী, মাওলানা মাজহারুল ইসলাম, হাফেজ মাওলানা নোমান, হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম, হাফেজ খোরশেদ আলম, হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, হাফেজ মাওলানা সাফায়েত উল্লাহ, হাফেজ শাহাদাত হোসাইন, হাফেজ নেয়ামত উল্লাহসহ বিভিন্ন মাদরাসার সম্মানিত উলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতা শেষে মেধা তালিকায় স্থান অর্জনকারী ৪০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি জেলা পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচিত ২৮ জন প্রতিযোগীকে প্রদান করা হয় ‘ইয়েস কার্ড’।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন লালমাই উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ ক্বারী মাসউদ সাহেব।
পরিশেষে, এ ধরনের আয়োজন পবিত্র কোরআনের প্রতি নতুন প্রজন্মের ভালোবাসা বৃদ্ধি, হিফজ শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং কোরআনের খেদমতে যোগ্য হাফেজে কোরআন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।
আয়োজক কমিটি, সম্মানিত বিচারকমণ্ডলী, অতিথিবৃন্দ, অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাঁদের শিক্ষক-অভিভাবকদের প্রতি আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা।
আল্লাহ তাআলা সকল হাফেজে কোরআনের ইলম, আমল ও মেধায় বরকত দান করুন। কোরআনের আলোয় আলোকিত হোক আমাদের সমাজ ও আগামী প্রজন্ম।
Related Articles
জাতীয়
বর্হিদেশে পাচারকালে ৩০১ বস্তা ইউরিয়া ২ ট্রাক সারসহ আটক-৮
বর্হিদেশে পাচারকালে ৩০১ বস্তা ইউরিয়া ২ ট্রাক সারসহ আটক-৮
জাতীয়
শাহবাগে পৃথক স্থান থেকে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
শাহবাগে পৃথক স্থান থেকে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
জাতীয়
মিয়ানমারে পাচারকালে মীরসরাই-সীতাকুন্ডে ৩০১ বস্তা ইউরিয়া সারসহ আটক-৮
মিয়ানমারে পাচারকালে মীরসরাই-সীতাকুন্ডে ৩০১ বস্তা ইউরিয়া সারসহ আটক-৮
জাতীয়
মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত
মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন