● Breaking
মসজিদ কমিটি নিয়ে বিরোধ-হামলায় বিএনপি নেতার মৃত্যু ! মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার গৌরীপুর সিধলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত ভারতের বিশ্ববিদ্যালয় মুসলিম তরুণী নাশরা নাইম ভিপি হয়ে ১০৫ বছরের ইতিহাস ভাঙলেন মনোহরগঞ্জে মাদকের বিরোধী ফুটবল খেলা অনুষ্ঠিত লালমাইয়ে ক্রিকেট হকার প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
খেলাধুলা

লালমাইয়ে ক্রিকেট হকার প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

By Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
লালমাইয়ে ক্রিকেট হকার প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

লালমাইয়ে ক্রিকেট হকার প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

লালমাইয়ে ক্রিকেট হকার প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ



‎

লালমাই প্রতিনিধি :


‎ক্রিকেট হকার লালমাই জোনের আয়োজনে অনুষ্ঠিত ‘ক্রিকেট হকার প্রিমিয়ার লীগ-০৭’ টুর্নামেন্টের ফাইনালে নিউ বনফুল ক্রোকারিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফাতেমা ডেন্টাল কেয়ার।

‎

‎শুক্রবার (৬ নভেম্বর) আয়োজিত এ টুর্নামেন্টে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। ছয়টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ফাতেমা ডেন্টাল কেয়ার ও নিউ বনফুল ক্রোকারিজের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই অনুষ্ঠিত হয়।

‎

‎রাইজিং স্পোর্টিং ক্লাবের সভাপতি জাবেদ আহমেদ জাবেদের সঞ্চালনায় এবং ক্রিকেট হকার লালমাই জোনের সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক একুশে সংবাদ এর সম্পাদক, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিষ্ট অর্গানাইজেশন এর চেয়ারম্যান ও লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, বিসমিল্লাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিচালক রাশেদুজ্জামান শাহিন এবং ক্রিকেট হকার লালমাই জোনের উপদেষ্টা ও কাতারপ্রবাসী মহিন উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

‎

‎টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো: ফাতেমা ডেন্টাল কেয়ার, নিউ বনফুল ক্রোকারিজ, এইচ এইচ স্পোর্টিং ক্লাব, এম এ স্পোর্টিং ক্লাব, মধুশ্চর কিশোর স্মৃতি ক্লাব ও লিটন স্পোর্টিং ক্লাব।

‎

‎স্থানীয় পর্যায়ে এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি বিভিন্ন জেলার খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Related Articles

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ খেলাধুলা

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read
সোনাইমুড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস অনলাইনে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী খেলাধুলা

সোনাইমুড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস অনলাইনে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী

সোনাইমুড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস অনলাইনে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী

Sarah Mitchell, Priya Raman, James Okafor, Elena Vasquez and Associated Press · · 1 min read

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।

মন্তব্য করুন