ভারতের বিশ্ববিদ্যালয় মুসলিম তরুণী নাশরা নাইম ভিপি হয়ে ১০৫ বছরের ইতিহাস ভাঙলেন
ভারতের বিশ্ববিদ্যালয় মুসলিম তরুণী নাশরা নাইম ভিপি হয়ে ১০৫ বছরের ইতিহাস ভাঙলেন
ভারতের বিশ্ববিদ্যালয় মুসলিম তরুণী নাশরা নাইম ভিপি হয়ে ১০৫ বছরের ইতিহাস ভাঙলেন
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) ছাত্র সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদসহ ১৩টির মধ্যে ৬টিতে জয় পেয়ে ইতিহাস গড়েছেন নারী প্রার্থীরা। শুক্রবার নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে।
প্রতিষ্ঠানটির ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নাশরা নাইম। নির্বাচনের বিস্তারিত ফল অনুযায়ী, তিনি ৭ হাজার ৯১টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫ হাজার ৮১৮টি ভোট।
এবার কার্যনির্বাহী কমিটির ১০টি সদস্য পদের মধ্যে রেকর্ড সংখ্যক ৫টিতে বিজয়ী হয়েছেন নারী প্রার্থীরা। এর মধ্য দিয়ে ছাত্র সংসদে নারীদের প্রতিনিধিত্ব উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়।
নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ নোমান আশরাফ। তিনি ৪ হাজার ১০০টিরও বেশি ভোটের ব্যবধানে জয় লাভ করেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হামদান।
এএমইউ ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয় কোর্ট নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক জাভেদ তালিব এবং উইমেনস কলেজ ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক নাজিয়া হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা।
শিক্ষার্থীদের টানা তিন বছরের আন্দোলনের মুখে দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হওয়ায় এবারের নির্বাচনটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বিশ্ববিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ শিক্ষক জানান, চলমান ‘জেন জি’ (নতুন প্রজন্ম) আন্দোলনের প্রভাবও পড়েছে এই নির্বাচনে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘আগের বছরগুলোর মতো কেবল ক্যাম্পাস কেন্দ্রিক দাবি-দাওয়াতেই এই প্রচার সীমাবদ্ধ ছিল না। এবার দেশের সামগ্রিক রাজনীতি এবং মুসলিম সম্প্রদায় সম্পর্কিত নানা বিষয় উঠে এসেছে শিক্ষার্থীদের আলোচনায়।’
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এএমইউর উপাচার্য অধ্যাপক নাইমা খাতুন। তিনি একে প্রতিষ্ঠানের ‘উচ্চ গণতান্ত্রিক ঐতিহ্যের বিজয়’ বলে অভিহিত করেন। পাশাপাশি নারীদের সক্রিয় অংশগ্রহণ ও ক্রমবর্ধমান প্রতিনিধিত্বকে স্বাগত জানিয়ে তিনি নারী ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
Related Articles
আন্তর্জাতিক
তুরস্কের ১০৩তম জাতীয় দিবস অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের অংশগ্রহণ
তুরস্কের ১০৩তম জাতীয় দিবস অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের অংশগ্রহণ
আন্তর্জাতিক
জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও
জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও
আন্তর্জাতিক
ধর্মমন্ত্রীর উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
আন্তর্জাতিক
‘ওলিস’ সেমিনারে অংশ নিতে জাপান যাচ্ছেন জেনিথ লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন